নারায়ণগঞ্জে দীর্ঘদিন ধরে চলতে থাকা চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে এবার কঠোর অবস্থানে যাচ্ছে প্রশাসন। এ লক্ষ্যেই সম্প্রতি অন্তত ৫৫ জনকে চিহ্নিত করে একটি তালিকা প্রস্তুত করা হয়েছে, যাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে।
জানা গেছে, শহর ও আশপাশের গুরুত্বপূর্ণ এলাকাগুলোকে কেন্দ্র করে তালিকাটি তৈরি করা হচ্ছে। বিশেষ করে শিল্পাঞ্চল, বাজার, পরিবহন খাত, হকার নিয়ন্ত্রণ এবং নির্মাণ সংশ্লিষ্ট খাতে যেসব অভিযোগ দীর্ঘদিন ধরে উঠে আসছে, সেগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া হয়েছে।
দায়িত্বশীল সূত্র জানিয়েছে, এই তালিকা কোনো একক সংস্থার মাধ্যমে নয়; বরং একাধিক সংস্থা সমন্বিতভাবে মাঠ পর্যায়ে কাজ করে তথ্য সংগ্রহ করেছে। অভিযোগ যাচাই-বাছাই, গোপন অনুসন্ধান এবং স্থানীয় তথ্যদাতাদের সহায়তায় প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে তালিকাটি নির্ভুল করার চেষ্টা চলছে।

সোমবার, ৩০ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন