নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঢাকা-মদনপুর বাইপাস সড়কের পাশ থেকে গোবিন্দ কুমার মজুমদার (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৩০ মার্চ) সকাল ৮টার দিকে কাঞ্চন পৌরসভার কালাদী এলাকায় সড়কের পাশে পড়ে থাকা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয়রা সড়কের পাশে অজ্ঞাত এক যুবকের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে ভোলাব তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক ফরহাদ হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।
পরবর্তীতে পিবিআই নারায়ণগঞ্জের একটি দল ঘটনাস্থলে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষার মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করে।
পুলিশ জানায়, নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যা করে রাতের কোনো এক সময় মরদেহটি সড়কের পাশে ফেলে যায়।
এদিকে মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সোমবার, ৩০ মার্চ ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০২৬

আপনার মতামত লিখুন