বি পি নিউজ ২৪

শামীম-অয়ন-আজমেরীসহ ১২ জনকে আত্মসমর্পণের আল্টিমেটাম

প্রকাশ : ৩০ মার্চ ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

শামীম-অয়ন-আজমেরীসহ ১২ জনকে আত্মসমর্পণের আল্টিমেটাম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান ও ভাতিজা আজমেরী ওসমানসহ মোট ১২ জনকে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে।

ট্রাইব্যুনালের রেজিস্ট্রার এ এস এম রুহুল আমিন স্বাক্ষরিত এক নোটিশে এ নির্দেশনা জারি করা হয়।

নোটিশে উল্লেখ করা হয়, চিফ প্রসিকিউটরের দাখিল করা ‘ফরমাল চার্জ’ পর্যালোচনা করে ট্রাইব্যুনাল অভিযুক্তদের বিরুদ্ধে আনীত অভিযোগ আমলে নিয়েছে। একই সঙ্গে, তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি থাকলেও তারা পলাতক রয়েছেন বা আত্মগোপনে আছেন বলে ট্রাইব্যুনাল মনে করছে।

নির্দেশনায় বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল-১) এর কার্যপ্রণালী বিধিমালা অনুযায়ী অভিযুক্তদের আগামী ৭ এপ্রিলের মধ্যে ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করতে হবে। অন্যথায়, তাদের অনুপস্থিতিতেই বিচার কার্যক্রম চালিয়ে যাওয়া হবে।

আত্মসমর্পণের নির্দেশপ্রাপ্তদের মধ্যে রয়েছেন— শামীম ওসমান, তার ছেলে ইমতিনান ওসমান অয়ন, ভাতিজা আজমেরী ওসমান, অয়ন ওসমানের শ্যালক মিনহাজ উদ্দিন আহম্মদ (ভিকি), তানভীর আহম্মেদ টিটু, সাংবাদিক রাজু আহম্মেদ, সাবেক কাউন্সিলর আব্দুল করিম (বাবু/মাউরা/ডিসবাবু), কামরুল হাসান মুন্না, যুবলীগ নেতা সাহাদাত হোসেন সাজনু, আওয়ামী লীগ নেতা শাহ নিজাম উদ্দিন আহম্মেদ, ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান রিয়াদ এবং সোহানুর রহমান শুভ্র।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

শামীম-অয়ন-আজমেরীসহ ১২ জনকে আত্মসমর্পণের আল্টিমেটাম

প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০২৬

featured Image

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান ও ভাতিজা আজমেরী ওসমানসহ মোট ১২ জনকে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে।

ট্রাইব্যুনালের রেজিস্ট্রার এ এস এম রুহুল আমিন স্বাক্ষরিত এক নোটিশে এ নির্দেশনা জারি করা হয়।

নোটিশে উল্লেখ করা হয়, চিফ প্রসিকিউটরের দাখিল করা ‘ফরমাল চার্জ’ পর্যালোচনা করে ট্রাইব্যুনাল অভিযুক্তদের বিরুদ্ধে আনীত অভিযোগ আমলে নিয়েছে। একই সঙ্গে, তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি থাকলেও তারা পলাতক রয়েছেন বা আত্মগোপনে আছেন বলে ট্রাইব্যুনাল মনে করছে।

নির্দেশনায় বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল-১) এর কার্যপ্রণালী বিধিমালা অনুযায়ী অভিযুক্তদের আগামী ৭ এপ্রিলের মধ্যে ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করতে হবে। অন্যথায়, তাদের অনুপস্থিতিতেই বিচার কার্যক্রম চালিয়ে যাওয়া হবে।

আত্মসমর্পণের নির্দেশপ্রাপ্তদের মধ্যে রয়েছেন— শামীম ওসমান, তার ছেলে ইমতিনান ওসমান অয়ন, ভাতিজা আজমেরী ওসমান, অয়ন ওসমানের শ্যালক মিনহাজ উদ্দিন আহম্মদ (ভিকি), তানভীর আহম্মেদ টিটু, সাংবাদিক রাজু আহম্মেদ, সাবেক কাউন্সিলর আব্দুল করিম (বাবু/মাউরা/ডিসবাবু), কামরুল হাসান মুন্না, যুবলীগ নেতা সাহাদাত হোসেন সাজনু, আওয়ামী লীগ নেতা শাহ নিজাম উদ্দিন আহম্মেদ, ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান রিয়াদ এবং সোহানুর রহমান শুভ্র।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ