বি পি নিউজ ২৪

ফতুল্লার নারী হ'ত্যা: ভাঙ্গা থেকে লা'শ উদ্ধার, গ্রে'ফতার ২

প্রকাশ : ৩১ মার্চ ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ফতুল্লার নারী হ'ত্যা: ভাঙ্গা থেকে লা'শ উদ্ধার, গ্রে'ফতার ২

ফরিদপুরের ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাশ থেকে নারায়ণগঞ্জের ফতুল্লার এক নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

নিহত হাসিনা পারভীন মিনু (৪৭) ফতুল্লার তুষারধারা আবাসিক এলাকায় ছোট ছেলেকে নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন। গত ১৭ ফেব্রুয়ারি দুপুর ১২টা ৪৫ মিনিটে একটি ফোন পেয়ে পরিবারের কাউকে কিছু না জানিয়ে বাসা থেকে বের হন তিনি। এরপর আর ফিরে না আসায় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

পরদিন ১৮ ফেব্রুয়ারি বিকেলে নিহতের মেজ ছেলে মো. সাইফুর রহমান অপু মোবাইল ফোনে জানতে পারেন, তার মায়ের মরদেহ ফরিদপুরের ভাঙ্গা থানায় রয়েছে। পরে সেখানে গিয়ে পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেন।

পুলিশ জানায়, ভাঙ্গা-ঢাকা মহাসড়কের ব্রাহ্মণপাড়া এলাকার সার্ভিস লেনের পাশে আড়িয়াল খাঁ নদীর তীরে অজ্ঞাতনামা হিসেবে মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্ত শেষে প্রযুক্তির সহায়তায় পরিচয় শনাক্ত করা হয়। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

র‍্যাব-১১ জানায়, ঘটনাটি প্রথমে রহস্যজনক হওয়ায় তারা ছায়া তদন্ত শুরু করে। গোয়েন্দা নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ৩০ মার্চ ঢাকার ডেমরা এলাকার মাহামুদনগর থেকে কুমিল্লার চৌদ্দগ্রামের বাসিন্দা মো. জহিরুল ইসলাম খান (৫২)কে গ্রেফতার করা হয়। একই দিন বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকা থেকে মো. আনিছুর রহমান (৪০)কে আটক করা হয়।

গ্রেফতারকৃতদের পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য ফরিদপুরের ভাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, হাসিনা পারভীন মিনু আগে ঢাকার শাহজাহানপুরের শান্তিবাগ এলাকায় পরিবারসহ বসবাস করতেন। প্রায় এক বছর আগে স্বামীর মৃত্যুর পর তিনি ফতুল্লায় এসে বসবাস শুরু করেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

ফতুল্লার নারী হ'ত্যা: ভাঙ্গা থেকে লা'শ উদ্ধার, গ্রে'ফতার ২

প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ