বি পি নিউজ ২৪

রুপগঞ্জে পাওনা টাকা চাওয়ায় খু'ন হলো প্রবাসী যুবক

প্রকাশ : ৩১ মার্চ ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

রুপগঞ্জে পাওনা টাকা চাওয়ায় খু'ন হলো প্রবাসী যুবক

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে মাসুম মিয়া (২২) নামে এক প্রবাসী যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার বন্ধু রমজান মিয়া গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তদের বাড়িঘরে অগ্নিসংযোগ করেছে, ফলে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

সোমবার রাতে উপজেলার ভোলাবো ইউনিয়নের তাওড়া পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাসুম মিয়া ওই এলাকার মৃত নুর মোহাম্মদের ছেলে। তার মা নার্গিস বেগম মালয়েশিয়ায় থাকেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই বছর পর দুবাই থেকে দেশে ফেরেন মাসুম। প্রবাসে যাওয়ার আগ থেকেই একই এলাকার রাসেল মিয়ার সঙ্গে তার আর্থিক বিরোধ চলছিল। এর জের ধরে সোমবার রাতে মাসুম ও তার বন্ধু রমজান মোটরসাইকেলে করে নরসিংদীর দিকে যাওয়ার সময় বাড়ির সামনে ঘোড়াশাল-পাঁচদোনা সড়কের পাশে তাদের ওপর হামলা চালানো হয়।

অভিযুক্ত রাসেল মিয়া, মাহবুব মিয়া, উজ্জ্বল ও তুষারসহ কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে মাসুম গুরুতর আহত হন এবং রমজান মিয়ার হাত-পায়ে গুরুতর জখম হয়।

পরে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুতর অবস্থায় মাসুমকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আহত রমজানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পর ক্ষুব্ধ জনতা অভিযুক্তদের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ করে। এতে এলাকায় থমথমে পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

নিহতের স্বজনদের অভিযোগ, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত এবং তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন জানান, ঘটনাটি পুলিশ জেনেছে। তবে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

রুপগঞ্জে পাওনা টাকা চাওয়ায় খু'ন হলো প্রবাসী যুবক

প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ