বি পি নিউজ ২৪

ফতুল্লায় মাদ্রাসায় যাওয়ার পথে কিশোর নি'খোঁজ, সন্ধান চায় পরিবার

প্রকাশ : ৩১ মার্চ ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ফতুল্লায় মাদ্রাসায় যাওয়ার পথে কিশোর নি'খোঁজ, সন্ধান চায় পরিবার
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় মো. আব্দুল্লাহ (১৩) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। গত ২৯ মার্চ সকালে এনায়েতনগর ইউনিয়নের নবীনগর এলাকায় নিজ বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার পথে সে নিখোঁজ হয়।

এ ঘটনায় তার বাবা মো. আব্দুল মান্নান ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

পরিবার সূত্রে জানা যায়, আব্দুল্লাহ স্থানীয় দারুল কোরআন ইসলামী বালক-বালিকা মাদ্রাসার হাফেজখানার শিক্ষার্থী। ঘটনার দিন সকাল ৯টার দিকে সে বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দেয়। তবে দুপুরে বাড়িতে খাবারের জন্য না ফেরায় পরিবারের সদস্যরা মাদ্রাসায় খোঁজ নেন। সেখানে গিয়ে জানা যায়, সকালে নাস্তা করে সে মাদ্রাসা থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি।

এরপর আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ আব্দুল্লাহর গায়ের রং ফর্সা, মুখমণ্ডল গোলাকার এবং উচ্চতা আনুমানিক ৪ ফুট। নিখোঁজের সময় তার পরনে ছিল কালো পাঞ্জাবি, নীল রঙের ট্রাউজার এবং মাথায় সাদা টুপি।

কিশোরটির সন্ধান পেলে ০১৩৩৪০৮৪০৭৯, ০১৭৮০০২৭১৫২ নম্বরে অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

ফতুল্লায় মাদ্রাসায় যাওয়ার পথে কিশোর নি'খোঁজ, সন্ধান চায় পরিবার

প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের ফতুল্লায় মো. আব্দুল্লাহ (১৩) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। গত ২৯ মার্চ সকালে এনায়েতনগর ইউনিয়নের নবীনগর এলাকায় নিজ বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার পথে সে নিখোঁজ হয়।

এ ঘটনায় তার বাবা মো. আব্দুল মান্নান ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

পরিবার সূত্রে জানা যায়, আব্দুল্লাহ স্থানীয় দারুল কোরআন ইসলামী বালক-বালিকা মাদ্রাসার হাফেজখানার শিক্ষার্থী। ঘটনার দিন সকাল ৯টার দিকে সে বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দেয়। তবে দুপুরে বাড়িতে খাবারের জন্য না ফেরায় পরিবারের সদস্যরা মাদ্রাসায় খোঁজ নেন। সেখানে গিয়ে জানা যায়, সকালে নাস্তা করে সে মাদ্রাসা থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি।

এরপর আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ আব্দুল্লাহর গায়ের রং ফর্সা, মুখমণ্ডল গোলাকার এবং উচ্চতা আনুমানিক ৪ ফুট। নিখোঁজের সময় তার পরনে ছিল কালো পাঞ্জাবি, নীল রঙের ট্রাউজার এবং মাথায় সাদা টুপি।

কিশোরটির সন্ধান পেলে ০১৩৩৪০৮৪০৭৯, ০১৭৮০০২৭১৫২ নম্বরে অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ