বি পি নিউজ ২৪

সিদ্ধিরগঞ্জে যৌথ বাহিনীর অ'ভিযানে ৯১০০ লিটার তেল উদ্ধার,দেয়া হয় কা'রাদণ্ড ও জরিমানা

প্রকাশ : ৩১ মার্চ ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

সিদ্ধিরগঞ্জে যৌথ বাহিনীর অ'ভিযানে ৯১০০ লিটার তেল উদ্ধার,দেয়া হয় কা'রাদণ্ড ও জরিমানা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক অভিযানে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করা হয়েছে এবং একজনকে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত ২ মাসের কারাদণ্ড দিয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যায় গোদনাইল এলাকার মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ডিপোর পাশে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খান। অভিযানে বাংলাদেশ বর্ডার গার্ড ও পুলিশ সদস্যরাও সহযোগিতা করেন।

সহকারী কমিশনার রাশেদ খান জানান, অভিযানে ৯১০০ লিটার জ্বালানি তেল অবৈধভাবে মজুদ হিসেবে পাওয়া যায়। এর পর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তেল মজুদে জড়িত মো. সিফাতকে ২ মাসের কারাদণ্ড এবং ৬ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।

রাশেদ খান আরও জানান, রাত দশটায় একই এলাকায় আরেকটি স্থানে ফার্নেস অয়েল মজুদ হিসেবে ধরা পড়েছে। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বুধবার, ০১ এপ্রিল ২০২৬

সিদ্ধিরগঞ্জে যৌথ বাহিনীর অ'ভিযানে ৯১০০ লিটার তেল উদ্ধার,দেয়া হয় কা'রাদণ্ড ও জরিমানা

প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক অভিযানে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করা হয়েছে এবং একজনকে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত ২ মাসের কারাদণ্ড দিয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সন্ধ্যায় গোদনাইল এলাকার মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ডিপোর পাশে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশেদ খান। অভিযানে বাংলাদেশ বর্ডার গার্ড ও পুলিশ সদস্যরাও সহযোগিতা করেন।

সহকারী কমিশনার রাশেদ খান জানান, অভিযানে ৯১০০ লিটার জ্বালানি তেল অবৈধভাবে মজুদ হিসেবে পাওয়া যায়। এর পর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তেল মজুদে জড়িত মো. সিফাতকে ২ মাসের কারাদণ্ড এবং ৬ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।

রাশেদ খান আরও জানান, রাত দশটায় একই এলাকায় আরেকটি স্থানে ফার্নেস অয়েল মজুদ হিসেবে ধরা পড়েছে। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ