দেশের বাজারে এপ্রিল মাসেও জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ফলে চলতি মাসে পেট্রল, অকটেন, ডিজেল ও কেরোসিন আগের নির্ধারিত মূল্যেই বিক্রি হবে।
মঙ্গলবার (৩১ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
নির্ধারিত দামের তালিকা অনুযায়ী, ভোক্তাপর্যায়ে প্রতি লিটার ডিজেল ১০০ টাকা, অকটেন ১২০ টাকা, পেট্রল ১১৬ টাকা এবং কেরোসিন ১১২ টাকায় বিক্রি হবে—যা আগের মাসগুলোর মতোই অপরিবর্তিত থাকছে।
এর আগে ফেব্রুয়ারি ও মার্চ মাসেও একই দামে জ্বালানি তেল বিক্রি হয়েছে। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ধাপে ধাপে প্রতি লিটারে মোট ৪ টাকা কমানো হয়েছিল।
উল্লেখ্য, ২০২৪ সালের মার্চ থেকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ পদ্ধতি চালু করেছে সরকার। এর ফলে আমদানির খরচ বিবেচনায় নিয়ে প্রতি মাসে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়।

বুধবার, ০১ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন