বি পি নিউজ ২৪

নারায়ণগঞ্জ চারুকলায় নববর্ষ প্রস্তুতি সভা, আসছে মঙ্গল শোভাযাত্রা

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নারায়ণগঞ্জ চারুকলায় নববর্ষ প্রস্তুতি সভা, আসছে মঙ্গল শোভাযাত্রা
ছবি: সংগৃহীত

বাংলা নববর্ষ উদযাপনকে সামনে রেখে নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুর ১২টায় ইনস্টিটিউট প্রাঙ্গণে এ সভা আয়োজন করা হয়।

চারুকলা ইনস্টিটিউটের অধ্যক্ষ শিল্পী শামসুল আলম আজাদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক শহীদ আহমেদ মিঠু, মোহাম্মদ কামরুজ্জামান ও কনিকা রানী সাহা। এছাড়া প্রভাষক শুভ্র কুমার রায়, শাওন সাহা সনেট, ইসমত জাহান, ববিতা আক্তার, তন্বী সরকারসহ বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অংশ নেন।

সভায় আসন্ন বাংলা নববর্ষ উদযাপন এবং মঙ্গল শোভাযাত্রা ঘিরে বিভিন্ন কর্মসূচি ও প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ শামসুল আলম আজাদ বলেন, বাংলা নববর্ষ বাঙালির ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। তিনি জানান, এ বছর বর্ষবরণ শোভাযাত্রা পুনরায় ‘মঙ্গল শোভাযাত্রা’ নামেই আয়োজন করা হবে। প্রতিবছরের মতো এবারও নতুন আয়োজন নিয়ে উপস্থিত হওয়ার লক্ষ্য রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, এই দিনটি ঘিরে সবার মধ্যে বিশেষ আগ্রহ থাকে এবং চারুকলার আয়োজন দেখতে অনেকেই অপেক্ষা করেন। তাই দিনটিকে আরও প্রাণবন্ত ও সফল করতে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

সভা শেষে নববর্ষ উদযাপন সফল করতে সবার সম্মিলিত সহযোগিতা কামনা করা হয়।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

নারায়ণগঞ্জ চারুকলায় নববর্ষ প্রস্তুতি সভা, আসছে মঙ্গল শোভাযাত্রা

প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬

featured Image

বাংলা নববর্ষ উদযাপনকে সামনে রেখে নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুর ১২টায় ইনস্টিটিউট প্রাঙ্গণে এ সভা আয়োজন করা হয়।

চারুকলা ইনস্টিটিউটের অধ্যক্ষ শিল্পী শামসুল আলম আজাদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক শহীদ আহমেদ মিঠু, মোহাম্মদ কামরুজ্জামান ও কনিকা রানী সাহা। এছাড়া প্রভাষক শুভ্র কুমার রায়, শাওন সাহা সনেট, ইসমত জাহান, ববিতা আক্তার, তন্বী সরকারসহ বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা অংশ নেন।

সভায় আসন্ন বাংলা নববর্ষ উদযাপন এবং মঙ্গল শোভাযাত্রা ঘিরে বিভিন্ন কর্মসূচি ও প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ শামসুল আলম আজাদ বলেন, বাংলা নববর্ষ বাঙালির ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। তিনি জানান, এ বছর বর্ষবরণ শোভাযাত্রা পুনরায় ‘মঙ্গল শোভাযাত্রা’ নামেই আয়োজন করা হবে। প্রতিবছরের মতো এবারও নতুন আয়োজন নিয়ে উপস্থিত হওয়ার লক্ষ্য রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, এই দিনটি ঘিরে সবার মধ্যে বিশেষ আগ্রহ থাকে এবং চারুকলার আয়োজন দেখতে অনেকেই অপেক্ষা করেন। তাই দিনটিকে আরও প্রাণবন্ত ও সফল করতে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

সভা শেষে নববর্ষ উদযাপন সফল করতে সবার সম্মিলিত সহযোগিতা কামনা করা হয়।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ