নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে দীর্ঘদিন ধরে স্পিড ব্রেকার না থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনা ও হতাহতের ঘটনা ঘটছিল। এতে এলাকাবাসী ও শিক্ষার্থীদের মাঝে চরম উদ্বেগ বিরাজ করছিল।
গত ১ এপ্রিল ২০২৬ তারিখে বিষয়টি জানতে পারেন জাতীয় ছাত্র-শক্তি নারায়ণগঞ্জ জেলার যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম রবিন। পরবর্তীতে তিনি দ্রুত উদ্যোগ গ্রহণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন।
তার প্রচেষ্টা এবং সদর উপজেলা নির্বাহী অফিসারের সহযোগিতায় মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই ওই সড়কে স্পিড ব্রেকার স্থাপন করা হয়। এতে স্থানীয় বাসিন্দা, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
এলাকাবাসী জানান, দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ সমস্যা সমাধান হওয়ায় তারা সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পাশাপাশি তারা আশা করছেন, ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন