বি পি নিউজ ২৪

দলের বিরুদ্ধে গেলে ছাড় নয়: মামুন মাহমুদের হুঁশিয়ারি

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

দলের বিরুদ্ধে গেলে ছাড় নয়: মামুন মাহমুদের হুঁশিয়ারি
ছবি: সংগৃহীত

দলের সিদ্ধান্ত অমান্য করে কেউ কাজ করলে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না—এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে পাগলা সিসিলি কমিউনিটি সেন্টারে ফতুল্লা থানা বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে দলের অভ্যন্তরীণ বিভাজনের কারণে বিএনপির মনোনীত প্রার্থী পরাজিত হয়েছেন। যারা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করেছেন, তাদের বিরুদ্ধে ইতোমধ্যে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এতে ছোট-বড় কাউকেই ছাড় দেওয়া হয়নি।

মামুন মাহমুদ আরও বলেন, তারেক রহমানের নির্দেশ অমান্য করে যারা বিভ্রান্তির পথে গিয়েছেন, তাদের মধ্যে অনেকেই এখন অনুশোচনা করছেন। তবে যারা অন্যদের ভুল পথে পরিচালিত করেছেন, তারা বড় অপরাধী এবং তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সবাইকে দলীয় সিদ্ধান্ত মেনে চলার আহ্বান জানান।

ক্ষমতার অপব্যবহার নিয়েও সতর্ক করে তিনি বলেন, কেউ অতিরিক্ত সুবিধা ভোগ করবে আর কেউ বঞ্চিত থাকবে—এমন পরিস্থিতি বরদাস্ত করা হবে না। অতীতে যারা ক্ষমতার অপব্যবহার করেছেন, তাদের পরিণতি সবারই জানা—তারা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।

অনুষ্ঠানে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বারী ভুইয়ার সঞ্চালনায় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬

দলের বিরুদ্ধে গেলে ছাড় নয়: মামুন মাহমুদের হুঁশিয়ারি

প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬

featured Image

দলের সিদ্ধান্ত অমান্য করে কেউ কাজ করলে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না—এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে পাগলা সিসিলি কমিউনিটি সেন্টারে ফতুল্লা থানা বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে দলের অভ্যন্তরীণ বিভাজনের কারণে বিএনপির মনোনীত প্রার্থী পরাজিত হয়েছেন। যারা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচন করেছেন, তাদের বিরুদ্ধে ইতোমধ্যে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এতে ছোট-বড় কাউকেই ছাড় দেওয়া হয়নি।

মামুন মাহমুদ আরও বলেন, তারেক রহমানের নির্দেশ অমান্য করে যারা বিভ্রান্তির পথে গিয়েছেন, তাদের মধ্যে অনেকেই এখন অনুশোচনা করছেন। তবে যারা অন্যদের ভুল পথে পরিচালিত করেছেন, তারা বড় অপরাধী এবং তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে সবাইকে দলীয় সিদ্ধান্ত মেনে চলার আহ্বান জানান।

ক্ষমতার অপব্যবহার নিয়েও সতর্ক করে তিনি বলেন, কেউ অতিরিক্ত সুবিধা ভোগ করবে আর কেউ বঞ্চিত থাকবে—এমন পরিস্থিতি বরদাস্ত করা হবে না। অতীতে যারা ক্ষমতার অপব্যবহার করেছেন, তাদের পরিণতি সবারই জানা—তারা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন।

অনুষ্ঠানে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বারী ভুইয়ার সঞ্চালনায় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ