বি পি নিউজ ২৪

বক্তাবলীর ৯ নম্বর ওয়ার্ডে রফিকের পরিদর্শন, তরুণদের সমর্থন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বক্তাবলী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. রফিকুল ইসলাম রফিক বক্তাবলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে পরিদর্শন ও এলাকাবাসীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

৩ এপ্রিল শুক্রবার বিকেলে তিনি ৯ নম্বর ওয়ার্ডের ছমিরনগর ও লালমিয়াচর এলাকায় পরিদর্শনে যান। এসময় তিনি স্থানীয় সাধারণ জনগণ ও যুবসমাজের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের কাছে নির্বাচনী সালাম পৌঁছে দেন। 

পরিদর্শনকালে তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন। তিনি বলেন, তরুণদের প্রতিনিধিত্ব করতে আগামী নির্বাচনে তিনি ভোটের মাঠে থাকবেন এবং এলাকার উন্নয়নে কাজ করতে চান। 

এছাড়াও তিনি সন্ত্রাস, চাঁদাবাজি, ভূমিদস্যুতা ও মাদকমুক্ত একটি স্মার্ট বক্তাবলী গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। 

নতুন মুখ হিসেবে স্থানীয় তরুণদের মাঝে তার ব্যাপারে ব্যাপক সাড়া লক্ষ করা যাচ্ছে বলেও জানা গেছে। 

এসময় তার সঙ্গে স্থানীয় যুবসমাজ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

বক্তাবলীর ৯ নম্বর ওয়ার্ডে রফিকের পরিদর্শন, তরুণদের সমর্থন

প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬

featured Image

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বক্তাবলী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. রফিকুল ইসলাম রফিক বক্তাবলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে পরিদর্শন ও এলাকাবাসীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

৩ এপ্রিল শুক্রবার বিকেলে তিনি ৯ নম্বর ওয়ার্ডের ছমিরনগর ও লালমিয়াচর এলাকায় পরিদর্শনে যান। এসময় তিনি স্থানীয় সাধারণ জনগণ ও যুবসমাজের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের কাছে নির্বাচনী সালাম পৌঁছে দেন। 

পরিদর্শনকালে তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন। তিনি বলেন, তরুণদের প্রতিনিধিত্ব করতে আগামী নির্বাচনে তিনি ভোটের মাঠে থাকবেন এবং এলাকার উন্নয়নে কাজ করতে চান। 

এছাড়াও তিনি সন্ত্রাস, চাঁদাবাজি, ভূমিদস্যুতা ও মাদকমুক্ত একটি স্মার্ট বক্তাবলী গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। 

নতুন মুখ হিসেবে স্থানীয় তরুণদের মাঝে তার ব্যাপারে ব্যাপক সাড়া লক্ষ করা যাচ্ছে বলেও জানা গেছে। 

এসময় তার সঙ্গে স্থানীয় যুবসমাজ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ