বি পি নিউজ ২৪

নজরুল ইসলাম প্রধানের উদ্যোগে চরবক্তাবলীর বেহাল সড়ক সংস্কার

বক্তাবলী ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম প্রধানের সহযোগিতায় নারায়ণগঞ্জের বক্তাবলী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের চরবক্তাবলীর দীর্ঘদিনের বেহাল অবস্থায় থাকা প্রধান সড়কটি সংস্কারের কাজ শুরু হয়েছে।

দীর্ঘদিন ধরে ভাঙাচোরা ও খানাখন্দে ভরা এই সড়ক দিয়ে চলাচলে স্থানীয়দের চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। যানবাহন চলাচল ব্যাহত হওয়ায় এলাকার দৈনন্দিন জীবনযাত্রা হয়ে উঠেছিল দুর্বিষহ। বৃষ্টি হলে রাস্তায় পানি জমে থাকত, ফলে মুসুল্লিদের মসজিদে যেতে কষ্ট হতো। একই সঙ্গে স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের যাতায়াতেও দেখা দিত নানা সমস্যা।

এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে এলাকাবাসী নজরুল ইসলাম প্রধানের শরণাপন্ন হলে তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে দ্রুত রাস্তাটি মেরামতের উদ্যোগ গ্রহণ করেন। তার তৎপরতায় সড়ক সংস্কারের কাজ শুরু হওয়ায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

এলাকাবাসী তার এই মানবিক উদ্যোগের জন্য বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পাশাপাশি তারা নজরুল ইসলাম প্রধানের মাধ্যমে বক্তাবলী ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সময়ের মধ্যে সরকারি উদ্যোগে সড়কটি প্রশস্ত ও টেকসইভাবে সংস্কারের আহ্বান জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শনিবার, ০৪ এপ্রিল ২০২৬

নজরুল ইসলাম প্রধানের উদ্যোগে চরবক্তাবলীর বেহাল সড়ক সংস্কার

প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬

featured Image

বক্তাবলী ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম প্রধানের সহযোগিতায় নারায়ণগঞ্জের বক্তাবলী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের চরবক্তাবলীর দীর্ঘদিনের বেহাল অবস্থায় থাকা প্রধান সড়কটি সংস্কারের কাজ শুরু হয়েছে।

দীর্ঘদিন ধরে ভাঙাচোরা ও খানাখন্দে ভরা এই সড়ক দিয়ে চলাচলে স্থানীয়দের চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। যানবাহন চলাচল ব্যাহত হওয়ায় এলাকার দৈনন্দিন জীবনযাত্রা হয়ে উঠেছিল দুর্বিষহ। বৃষ্টি হলে রাস্তায় পানি জমে থাকত, ফলে মুসুল্লিদের মসজিদে যেতে কষ্ট হতো। একই সঙ্গে স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের যাতায়াতেও দেখা দিত নানা সমস্যা।

এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে এলাকাবাসী নজরুল ইসলাম প্রধানের শরণাপন্ন হলে তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে দ্রুত রাস্তাটি মেরামতের উদ্যোগ গ্রহণ করেন। তার তৎপরতায় সড়ক সংস্কারের কাজ শুরু হওয়ায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

এলাকাবাসী তার এই মানবিক উদ্যোগের জন্য বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পাশাপাশি তারা নজরুল ইসলাম প্রধানের মাধ্যমে বক্তাবলী ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত সময়ের মধ্যে সরকারি উদ্যোগে সড়কটি প্রশস্ত ও টেকসইভাবে সংস্কারের আহ্বান জানিয়েছেন।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ