নারায়ণগঞ্জ শহরের দীর্ঘদিনের যানজট ও হকার সমস্যাসহ বিভিন্ন নাগরিক দুর্ভোগ নিরসনে ১৪ দফা দাবি তুলে ধরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মহানগর শাখা।
শনিবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় মহানগর এনসিপির আহ্বায়ক শওকত আলীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল নগর ভবনে গিয়ে প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের কাছে এ স্মারকলিপি প্রদান করে।
এ সময় প্রশাসক সাখাওয়াত হোসেন খান স্মারকলিপিতে উত্থাপিত বিভিন্ন দাবি ও নগরবাসীর সমস্যার কথা শোনেন এবং সেগুলো সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন, সিটি কর্পোরেশনকে দলীয় প্রভাবমুক্তভাবে পরিচালনার চেষ্টা চলছে। দায়িত্ব গ্রহণের পর থেকেই অপ্রয়োজনীয়ভাবে দলীয় নেতাকর্মীদের নগর ভবনে না আসার নির্দেশ দেওয়া হয়েছে। “আমার কাছে সবাই সমান। কোনো দল দেখি না, কাউকে অবৈধ সুবিধা দেওয়া হবে না,” বলেন তিনি। একই সঙ্গে নগরকে বাসযোগ্য করে তুলতে সব রাজনৈতিক দলের সহযোগিতা কামনা করেন।
নাগরিক সেবায় ভোগান্তি কমাতে গুরুত্বারোপ করে তিনি আরও জানান, সেবা কার্যক্রমকে আরও সহজ ও কার্যকর করার উদ্যোগ নেওয়া হবে।
এনসিপির আহ্বায়ক শওকত আলী বলেন, নগরের চলমান সংকট নিরসন, সুশাসন প্রতিষ্ঠা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসককে লিখিতভাবে জানানো হয়েছে। স্মারকলিপিতে জলাবদ্ধতা, ড্রেনেজ, বর্জ্য ব্যবস্থাপনা, যানজট ও হকার সমস্যাসহ ১৪টি দাবি তুলে ধরা হয়েছে।
দাবিগুলোর মধ্যে রয়েছে—ডেঙ্গু ও মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে মশক নিধন কার্যক্রম জোরদার, জমে থাকা পানি অপসারণ; আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা চালু ও পরিচ্ছন্নতাকর্মী বৃদ্ধি; সুপেয় পানির সরবরাহ নিশ্চিত করা; টেকসই ড্রেনেজ মাস্টারপ্ল্যান প্রণয়ন; টিসিবি কার্ড বিতরণে স্বচ্ছতা; সড়কে পর্যাপ্ত আলোর ব্যবস্থা ও নিরাপত্তা টহল জোরদার; নাগরিক সেবায় অনলাইন ওয়ান-স্টপ সিস্টেম চালু; ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখা; অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন; কাঁচাবাজার পুনর্বিন্যাস; কর ব্যবস্থায় স্বচ্ছতা; অবৈধ অটোরিকশা নিয়ন্ত্রণ; উন্নয়ন প্রকল্প নির্ধারিত সময়ে বাস্তবায়ন এবং প্রতিটি ওয়ার্ডে সেবা সমন্বয় কমিটি গঠন।
তিনি আরও বলেন, দাবিগুলো বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না হলে নাগরিক অধিকার আদায়ে গণতান্ত্রিক ও আইনানুগ কর্মসূচি গ্রহণ করা হবে। একই সঙ্গে দ্রুত সিটি কর্পোরেশনসহ স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন মহানগর এনসিপির সদস্য সচিব আশিকুর রহমান অভি, যুগ্ম সদস্য সচিব সাগর মল্লিক ও ফজলে রাব্বি, সাংগঠনিক সম্পাদক জাবেদ আলম, ছাত্রশক্তি মহানগরের আহ্বায়ক আমিনুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন