নারায়ণগঞ্জের ফতুল্লার পূর্ব লামাপাড়া এলাকার পিঠালিপুলে একটি জুট গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৪ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন লাগার পর স্থানীয়রা তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও সফল হননি।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়।
জানা গেছে, মো. রানা মিয়ার মালিকানাধীন ‘মা-বাবা এন্টারপ্রাইজ’ নামের ঝুট গোডাউনটিতে ঝুট কাপড়, পলি, কাগজ ও ইনটেক ফেব্রিক্সসহ বিভিন্ন ধরনের মালামাল মজুদ ছিল।
গোডাউন মালিকের দাবি, এ অগ্নিকাণ্ডে কয়েক লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
হাজীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র অফিসার নুরুল আলম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে বলে তিনি জানান।

শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন