বি পি নিউজ ২৪

‘আমার নামে চাঁ'দাবাজি করলে পু'লিশে দিন’: এমপি আল আমিনের হু'শিয়ার

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

 ‘আমার নামে চাঁ'দাবাজি করলে পু'লিশে দিন’: এমপি আল আমিনের হু'শিয়ার

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন জানিয়েছেন, তার নাম ব্যবহার করে কোনো ধরনের চাঁদাবাজির সুযোগ নেই। কেউ এমন কর্মকাণ্ডে জড়ালে তাকে সরাসরি পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে ভোলাইল জামে মসজিদে নামাজ শেষে স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে এ বক্তব্য দেন এমপি আল আমিন।

তিনি বলেন, তার পরিচয় ব্যবহার করে কেউ চাঁদাবাজি করলে তা বরদাশত করা হবে না। এমন কোনো ঘটনা ঘটলে সংশ্লিষ্ট ব্যক্তিকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করার অনুরোধ জানান। পাশাপাশি কেউ ভয় পেলে সরাসরি তাকে জানাতেও বলেন তিনি। এনসিপি, জামায়াত বা বিএনপি—কোনো দলের নাম ব্যবহার করেও সন্ত্রাস বা চাঁদাবাজির সুযোগ নেই বলেও মন্তব্য করেন এমপি।

খাল পুনঃখনন প্রসঙ্গে তিনি জানান, এ সংক্রান্ত প্রকল্প দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। বর্তমানে খালটি দখলমুক্ত না হওয়ায় উচ্ছেদ অভিযান শুরু হলে প্রভাবশালীদের বাধা আসতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

এমপি আল আমিন আরও বলেন, একসময় এ এলাকায় কিশোর গ্যাং, মাদক ও চাঁদাবাজির প্রবণতা বেশি ছিল। তবে বর্তমানে যৌথ অভিযান পরিচালিত হচ্ছে এবং শিগগিরই র‌্যাবও এতে অংশ নেবে। অপরাধ দমনে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও দৃঢ় অবস্থান জানান তিনি।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

রোববার, ০৫ এপ্রিল ২০২৬

‘আমার নামে চাঁ'দাবাজি করলে পু'লিশে দিন’: এমপি আল আমিনের হু'শিয়ার

প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন জানিয়েছেন, তার নাম ব্যবহার করে কোনো ধরনের চাঁদাবাজির সুযোগ নেই। কেউ এমন কর্মকাণ্ডে জড়ালে তাকে সরাসরি পুলিশের হাতে তুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে ভোলাইল জামে মসজিদে নামাজ শেষে স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে এ বক্তব্য দেন এমপি আল আমিন।

তিনি বলেন, তার পরিচয় ব্যবহার করে কেউ চাঁদাবাজি করলে তা বরদাশত করা হবে না। এমন কোনো ঘটনা ঘটলে সংশ্লিষ্ট ব্যক্তিকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করার অনুরোধ জানান। পাশাপাশি কেউ ভয় পেলে সরাসরি তাকে জানাতেও বলেন তিনি। এনসিপি, জামায়াত বা বিএনপি—কোনো দলের নাম ব্যবহার করেও সন্ত্রাস বা চাঁদাবাজির সুযোগ নেই বলেও মন্তব্য করেন এমপি।

খাল পুনঃখনন প্রসঙ্গে তিনি জানান, এ সংক্রান্ত প্রকল্প দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। বর্তমানে খালটি দখলমুক্ত না হওয়ায় উচ্ছেদ অভিযান শুরু হলে প্রভাবশালীদের বাধা আসতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

এমপি আল আমিন আরও বলেন, একসময় এ এলাকায় কিশোর গ্যাং, মাদক ও চাঁদাবাজির প্রবণতা বেশি ছিল। তবে বর্তমানে যৌথ অভিযান পরিচালিত হচ্ছে এবং শিগগিরই র‌্যাবও এতে অংশ নেবে। অপরাধ দমনে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও দৃঢ় অবস্থান জানান তিনি।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ