নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলি ইউনিয়নে অবৈধভাবে পরিচালিত ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। রোববার (৫ এপ্রিল) ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ অনুযায়ী এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে আইনটির ৪ নম্বর ধারা লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় এক ব্যক্তি এবং দুটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ভাটায় কর্মরত শ্রমিকদের অবৈধ কার্যক্রম থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে।
অভিযানটি পরিচালনা করেন নারায়ণগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

রোববার, ০৫ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন