বি পি নিউজ ২৪

সুদ-মাদক নিয়ে কথা বলায় ইমামকে সরানোয় ঘটনায় ক্ষোভে ফুঁসছে ফতুল্লার মুসল্লিরা

স্টাফ রিপোর্টার | নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের ফতুল্লা থানার কোতালেরবাগ মধ্যপাড়া বাইতুল আমান জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাহদী বিন ইব্রাহীমকে হঠাৎ দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা যায়, গত শুক্রবার জুমার খুতবায় তিনি কোরআন-হাদিসের আলোকে সুদ ও মাদকের ক্ষতিকর প্রভাব নিয়ে আলোচনা করেন। এরপরই মসজিদ কমিটির একটি অংশ অসন্তোষ প্রকাশ করে তাকে মৌখিকভাবে দায়িত্ব থেকে সরিয়ে দেয় বলে অভিযোগ উঠেছে।

বিষয়টি ছড়িয়ে পড়লে সাধারণ মুসল্লিদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। জুমার নামাজ শেষে মসজিদের ভেতরেই ইমামকে অপসারণের প্রতিবাদে মুসল্লিরা সরব হন এবং কমিটির সিদ্ধান্তের বিরোধিতা করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।

ঘটনার প্রতিবাদ জানিয়েছে সামাজিক সংগঠন ‘প্রতিবাদী কণ্ঠস্বর’। সংগঠনের সভাপতি জামাল হোসাইন টিপু বলেন, “ইমামের মিম্বর সত্য কথা বলার জায়গা। সমাজের ক্ষতিকর বিষয়গুলো তুলে ধরা তার দায়িত্ব। এ কারণে তাকে অপসারণ করা অন্যায় ও দুঃখজনক।”

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত ইমামকে পুনর্বহাল না করা হলে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উভয় পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

রোববার, ০৫ এপ্রিল ২০২৬

সুদ-মাদক নিয়ে কথা বলায় ইমামকে সরানোয় ঘটনায় ক্ষোভে ফুঁসছে ফতুল্লার মুসল্লিরা

প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

featured Image

স্টাফ রিপোর্টার | নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের ফতুল্লা থানার কোতালেরবাগ মধ্যপাড়া বাইতুল আমান জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাহদী বিন ইব্রাহীমকে হঠাৎ দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা যায়, গত শুক্রবার জুমার খুতবায় তিনি কোরআন-হাদিসের আলোকে সুদ ও মাদকের ক্ষতিকর প্রভাব নিয়ে আলোচনা করেন। এরপরই মসজিদ কমিটির একটি অংশ অসন্তোষ প্রকাশ করে তাকে মৌখিকভাবে দায়িত্ব থেকে সরিয়ে দেয় বলে অভিযোগ উঠেছে।

বিষয়টি ছড়িয়ে পড়লে সাধারণ মুসল্লিদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। জুমার নামাজ শেষে মসজিদের ভেতরেই ইমামকে অপসারণের প্রতিবাদে মুসল্লিরা সরব হন এবং কমিটির সিদ্ধান্তের বিরোধিতা করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়।

ঘটনার প্রতিবাদ জানিয়েছে সামাজিক সংগঠন ‘প্রতিবাদী কণ্ঠস্বর’। সংগঠনের সভাপতি জামাল হোসাইন টিপু বলেন, “ইমামের মিম্বর সত্য কথা বলার জায়গা। সমাজের ক্ষতিকর বিষয়গুলো তুলে ধরা তার দায়িত্ব। এ কারণে তাকে অপসারণ করা অন্যায় ও দুঃখজনক।”

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত ইমামকে পুনর্বহাল না করা হলে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উভয় পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ