নারায়ণগঞ্জ শহরের দীর্ঘদিনের হকার সমস্যা ও যানজট নিরসনে প্রশাসনের সঙ্গে যৌথভাবে একটি নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক)। শহরকে আরও বাসযোগ্য ও স্বস্তিদায়ক করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
রোববার (৫ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক বৈঠকে ফুটপাত দখলমুক্ত করা, হকার উচ্ছেদ এবং শহরের সার্বিক পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। দীর্ঘ এই বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
সাখাওয়াত হোসেন খান জানান, নগরবাসীর ভোগান্তি কমাতে কীভাবে কার্যকর পদক্ষেপ নেওয়া যায়, তা নিয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা করে একটি নীতিমালা নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, এই সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন ধাপে ধাপে করা হবে এবং সময়মতো তা নগরবাসী জানতে পারবে।
তিনি আরও বলেন, শহরের প্রধান সড়কগুলোতে কোনো হকার বসতে দেওয়া হবে না—এ বিষয়ে সবাই একমত হয়েছেন। তবে সব কার্যক্রম একযোগে না করে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে, যাতে সংশ্লিষ্ট সবার স্বার্থ বিবেচনায় রাখা যায়।
নাসিক প্রশাসক বলেন, নারায়ণগঞ্জের অধিকাংশ মানুষ যানজট ও হকার সমস্যার সমাধান চায়। তাই এই সমস্যা নিরসনে গণমাধ্যমসহ সবার সচেতন ভূমিকা প্রয়োজন। অন্যথায়

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন