নারায়ণগঞ্জ শহরের দীর্ঘদিনের হকার সমস্যা, ফুটপাত দখল এবং নগর ব্যবস্থাপনা উন্নয়নে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ বৈঠকে সমস্যা সমাধানে আশাবাদ ব্যক্ত করেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।
রোববার (৫ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এই বৈঠকে ফুটপাত দখলমুক্ত করা, হকার উচ্ছেদ এবং শহরের পরিচ্ছন্নতা বজায় রাখাসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠক শেষে এমপি আবুল কালাম বলেন, শহরের দীর্ঘদিনের সমস্যাগুলো নিয়েই মূলত আলোচনা হয়েছে। বিশেষ করে হকার সমস্যা, ফুটপাত দখল এবং চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে মতবিনিময় হয়েছে।
তিনি আরও জানান, জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো সমাধানে প্রশাসন ও জনপ্রতিনিধিরা একসঙ্গে কাজ করছে। ভবিষ্যতে এসব পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে নগরবাসীর ভোগান্তি কমানো সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ফুটপাত দখল প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি নতুন নয় এবং এটি কোনো একক ব্যক্তি বা স্থানের সঙ্গে সম্পর্কিত নয়। দীর্ঘদিন ধরে এ সমস্যা বিদ্যমান। তবে শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা গেলে ফুটপাতও ধীরে ধীরে দখলমুক্ত হবে বলে তিনি মন্তব্য করেন।

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন