বি পি নিউজ ২৪

ফতুল্লায় শুভ হ'ত্যা মা'মলায় পলাতক আ'সামি 'লাল শুভ' গ্রে'ফতার

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

ফতুল্লায় শুভ হ'ত্যা মা'মলায় পলাতক আ'সামি 'লাল শুভ' গ্রে'ফতার
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় যুবক শুভকে অপহরণ করে হত্যার ঘটনায় জড়িত অন্যতম আসামি মো. আল আমিন ইসলাম ওরফে লাল শুভ (২৪) কে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

সোমবার (৬ এপ্রিল) ভোররাত সাড়ে ৩টার দিকে র‍্যাব-১১ সিপিএসসি এবং র‍্যাব-১৩, রংপুরের একটি যৌথ দল নীলফামারীর কিশোরগঞ্জ থানার গাড়াগ্রাম জুম্মার পাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। গ্রেফতারকৃত লাল শুভ ফতুল্লার মাসদাইর এলাকার মো. খলিল হোসেনের ছেলে।

র‍্যাব সূত্রে জানা যায়, নিহত শুভ (২১) পেশায় এসি মেকানিক ছিলেন। প্রায় ৭-৮ মাস ধরে এলাকার কিছু বখাটেদের সঙ্গে তার বিরোধ চলছিল। এর ধারাবাহিকতায় ১৫-২০ দিন আগে প্রধান আসামি রানা’র সঙ্গে তার তর্ক-বিতর্ক হয়। এরপর থেকেই রানা ও তার সহযোগীরা শুভকে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিল।

গত ২৯ মার্চ বিকেলে শুভ সিদ্ধিরগঞ্জের ঢাকেশ্বরী এলাকায় তার শ্বশুরবাড়িতে যান। পরে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে লাল শুভ তাকে ফোন করে পূর্ব ইসদাইর রেললাইনে ডেকে নেয়। সন্ধ্যা ৬টার দিকে সেখানে পৌঁছালে লাল শুভসহ অন্য আসামিরা তাকে মারধর করে।

একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় তাকে একটি অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি।

পরে ৩১ মার্চ রূপগঞ্জের কাঞ্চন ব্রিজের নিচে শীতলক্ষ্যা নদী থেকে একটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিখোঁজের সাতদিন পর পরিবারের সদস্যরা সেটিকে শুভর মরদেহ হিসেবে শনাক্ত করেন।

ঘটনার পর জড়িতদের ধরতে র‍্যাব গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই অংশ হিসেবে অভিযান চালিয়ে লাল শুভকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

ফতুল্লায় শুভ হ'ত্যা মা'মলায় পলাতক আ'সামি 'লাল শুভ' গ্রে'ফতার

প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের ফতুল্লায় যুবক শুভকে অপহরণ করে হত্যার ঘটনায় জড়িত অন্যতম আসামি মো. আল আমিন ইসলাম ওরফে লাল শুভ (২৪) কে গ্রেফতার করেছে র‍্যাব-১১।

সোমবার (৬ এপ্রিল) ভোররাত সাড়ে ৩টার দিকে র‍্যাব-১১ সিপিএসসি এবং র‍্যাব-১৩, রংপুরের একটি যৌথ দল নীলফামারীর কিশোরগঞ্জ থানার গাড়াগ্রাম জুম্মার পাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। গ্রেফতারকৃত লাল শুভ ফতুল্লার মাসদাইর এলাকার মো. খলিল হোসেনের ছেলে।

র‍্যাব সূত্রে জানা যায়, নিহত শুভ (২১) পেশায় এসি মেকানিক ছিলেন। প্রায় ৭-৮ মাস ধরে এলাকার কিছু বখাটেদের সঙ্গে তার বিরোধ চলছিল। এর ধারাবাহিকতায় ১৫-২০ দিন আগে প্রধান আসামি রানা’র সঙ্গে তার তর্ক-বিতর্ক হয়। এরপর থেকেই রানা ও তার সহযোগীরা শুভকে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিল।

গত ২৯ মার্চ বিকেলে শুভ সিদ্ধিরগঞ্জের ঢাকেশ্বরী এলাকায় তার শ্বশুরবাড়িতে যান। পরে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে লাল শুভ তাকে ফোন করে পূর্ব ইসদাইর রেললাইনে ডেকে নেয়। সন্ধ্যা ৬টার দিকে সেখানে পৌঁছালে লাল শুভসহ অন্য আসামিরা তাকে মারধর করে।

একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় তাকে একটি অটোরিকশায় তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি।

পরে ৩১ মার্চ রূপগঞ্জের কাঞ্চন ব্রিজের নিচে শীতলক্ষ্যা নদী থেকে একটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিখোঁজের সাতদিন পর পরিবারের সদস্যরা সেটিকে শুভর মরদেহ হিসেবে শনাক্ত করেন।

ঘটনার পর জড়িতদের ধরতে র‍্যাব গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই অংশ হিসেবে অভিযান চালিয়ে লাল শুভকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ