বি পি নিউজ ২৪

অনিয়মে ধরা মেডিস্টারসহ ৩ প্রতিষ্ঠান, জরিমানা ৫ লাখ ৫ হাজার

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

অনিয়মে ধরা মেডিস্টারসহ ৩ প্রতিষ্ঠান, জরিমানা ৫ লাখ ৫ হাজার
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে নিম্নমানের স্বাস্থ্যসেবা ও নানা অনিয়মের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে তিনটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে মোট ৫ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম।

অভিযানে মেডিস্টার হাসপাতাল ও রেনেসা ল্যাবে বিভিন্ন অনিয়ম ধরা পড়ে। এর মধ্যে সেবার মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ না করা, নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত টাকা আদায়, অপারেশন থিয়েটার ও পোস্ট-অপারেটিভ কক্ষে প্রয়োজনীয় প্রোটোকল না মানা, যথাযথ স্টেরিলাইজেশনের অভাব, প্যাথোলজিস্ট ও ল্যাব টেকনিশিয়ানদের যোগ্যতার প্রমাণ দেখাতে না পারা এবং বেড অনুযায়ী নার্সের স্বল্পতা উল্লেখযোগ্য। এসব অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠান দুটিকে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

এদিকে পলি ডায়াগনস্টিক সেন্টারে লাইসেন্স ছাড়া কার্যক্রম পরিচালনা, মূল্য তালিকা না রাখা, ইচ্ছামতো ফি নির্ধারণ এবং দক্ষ জনবল ছাড়া প্যাথলজি পরীক্ষা পরিচালনার অভিযোগ পাওয়া যায়। এ কারণে প্রতিষ্ঠানটিকে মেডিকেল প্র্যাকটিস ও বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে র‍্যাব-১১, পুলিশ এবং সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

অনিয়মে ধরা মেডিস্টারসহ ৩ প্রতিষ্ঠান, জরিমানা ৫ লাখ ৫ হাজার

প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬

featured Image

নারায়ণগঞ্জে নিম্নমানের স্বাস্থ্যসেবা ও নানা অনিয়মের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে তিনটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে মোট ৫ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম।

অভিযানে মেডিস্টার হাসপাতাল ও রেনেসা ল্যাবে বিভিন্ন অনিয়ম ধরা পড়ে। এর মধ্যে সেবার মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ না করা, নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত টাকা আদায়, অপারেশন থিয়েটার ও পোস্ট-অপারেটিভ কক্ষে প্রয়োজনীয় প্রোটোকল না মানা, যথাযথ স্টেরিলাইজেশনের অভাব, প্যাথোলজিস্ট ও ল্যাব টেকনিশিয়ানদের যোগ্যতার প্রমাণ দেখাতে না পারা এবং বেড অনুযায়ী নার্সের স্বল্পতা উল্লেখযোগ্য। এসব অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠান দুটিকে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়।

এদিকে পলি ডায়াগনস্টিক সেন্টারে লাইসেন্স ছাড়া কার্যক্রম পরিচালনা, মূল্য তালিকা না রাখা, ইচ্ছামতো ফি নির্ধারণ এবং দক্ষ জনবল ছাড়া প্যাথলজি পরীক্ষা পরিচালনার অভিযোগ পাওয়া যায়। এ কারণে প্রতিষ্ঠানটিকে মেডিকেল প্র্যাকটিস ও বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে র‍্যাব-১১, পুলিশ এবং সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ