ডিএনডির আওতাধীন নারায়ণগঞ্জের ফতুল্লা অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসনে নতুন প্রকল্প প্রণয়নের দাবি তুলেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের এনসিপির সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন।
তিনি এ বিষয়টিকে জনগুরুত্বপূর্ণ উল্লেখ করে জাতীয় সংসদের স্পিকারের মাধ্যমে পানিসম্পদ মন্ত্রীর কাছে একটি নোটিশ দাখিল করেছেন।
সংসদ সদস্য জানান, তার নির্বাচনী এলাকার অধিকাংশ সড়ক বছরের প্রায় পুরো সময় পানির নিচে থাকে। বিশেষ করে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে, যার ফলে এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হয়।
তিনি উল্লেখ করেন, ২০১৭ সালে একনেকের অনুমোদন পাওয়া এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়নাধীন একটি প্রকল্প ২০২৪ সালে শেষ হওয়ার কথা থাকলেও নানা অনিয়ম ও অব্যবস্থাপনার কারণে এখনো দৃশ্যমান কোনো সুফল পাওয়া যায়নি।
এ প্রেক্ষিতে জলাবদ্ধতা নিরসনে খাল সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নসহ একটি সমন্বিত নতুন প্রকল্প গ্রহণের দাবি জানান তিনি।
আব্দুল্লাহ আল আমিন বলেন, “জনকল্যাণের জন্য বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জনস্বার্থ সংশ্লিষ্ট।”
গত ২ এপ্রিল সংসদে নোটিশটি জমা দেওয়া হয়েছে এবং দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, নতুন প্রকল্প বাস্তবায়িত হলে এলাকাবাসী দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে।

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন