জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডে অবস্থিত একটি বাসা থেকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে তাকে আটক করা হয় বলে জানা গেছে।
তবে কোন মামলায় বা কী অভিযোগে তাকে আটক করা হয়েছে—এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ডিবি। সংস্থাটি জানিয়েছে, আটকের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
উল্লেখ্য, ড. শিরীন শারমিন চৌধুরী ২০১৩ সালের ৩০ এপ্রিল প্রথমবারের মতো জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন। এরপর টানা একাধিক মেয়াদে তিনি এই দায়িত্ব পালন করেন। সর্বশেষ ৭ জানুয়ারির নির্বাচনের পর গঠিত সরকারেও তিনি পুনরায় স্পিকার নির্বাচিত হন।
রংপুর-৬ আসন থেকে নির্বাচিত এই সংসদ সদস্য পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে শেখ হাসিনার পতনের ২৭ দিনের মাথায় স্পিকারের পদ থেকে পদত্যাগ করেন।

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন