নারায়ণগঞ্জে সিনেমাপ্রেমীদের জন্য আজকের দিনটি বিশেষ। দর্শক চাহিদা পূরণে দেশজুড়ে মাল্টিপ্লেক্স সম্প্রসারণের ধারাবাহিকতায় আজ, ৭ এপ্রিল আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা।
নারায়ণগঞ্জের জালকুঁড়ি সীমান্ত টাওয়ারে অবস্থিত এই শাখাটি ঈদুল ফিতর উপলক্ষে চালুর পরিকল্পনা থাকলেও অনিবার্য কারণে তা সম্ভব হয়নি। এ জন্য দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করে আজ উদ্বোধনের মাধ্যমে যাত্রা শুরু করছে কর্তৃপক্ষ।
প্রথম দিন থেকেই দুপুর ও বিকেলে দুটি শো দিয়ে কার্যক্রম শুরু হবে। কর্তৃপক্ষ জানিয়েছে, খুব শিগগিরই সব শো পূর্ণাঙ্গভাবে চালু করা হবে।
নতুন মাল্টিপ্লেক্সটিতে মোট ৩টি হল রয়েছে। এর মধ্যে দুটি হলে প্রতিটিতে ১৭৮টি আসন এবং একটি হলে ৭৫টি আসন রয়েছে। দর্শকদের জন্য রাখা হয়েছে জায়ান্ট স্ক্রিন, সর্বাধুনিক সাউন্ড সিস্টেম এবং নান্দনিক পরিবেশে আরামদায়ক বসার ব্যবস্থা।
চলচ্চিত্র শিল্পের উন্নয়নে মানসম্মত সিনেমার পাশাপাশি উন্নত মানের হলের গুরুত্ব উল্লেখ করে স্টার সিনেপ্লেক্স জানিয়েছে, দর্শকদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় অভিজ্ঞতা দিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। চলতি বছরের মধ্যেই দেশের আরও বিভিন্ন শহরে নতুন শাখা চালুর পরিকল্পনাও রয়েছে।

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন