নারায়ণগঞ্জ শহরের চাষাড়া থেকে ২নং রেলগেট পর্যন্ত যাতায়াতে একজন সাধারণ নাগরিকের প্রতি মাসে প্রায় ১০০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত খরচ হচ্ছে, যা তিনি অপ্রয়োজনীয় ও বাড়তি ব্যয় হিসেবে উল্লেখ করেছেন। এমন মন্তব্য করেছেন আফজাল হোসেন পন্টি, যিনি নারায়ণগঞ্জ প্রেসক্লাব-এর সাধারণ সম্পাদক।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, দৈনিক গড়ে ৩০ থেকে ৫০ টাকা ভাড়া দিয়ে অল্প দূরত্ব অতিক্রম করতে হচ্ছে শুধুমাত্র ফুটপাত দখলমুক্ত না থাকার কারণে। অথচ এই ৫০০-৬০০ মিটারের পথ মানুষ স্বাচ্ছন্দ্যে হেঁটে যেতে পারত, যদি ফুটপাত হকারমুক্ত থাকত।
তিনি আরও উল্লেখ করেন, ফুটপাত দখলমুক্ত হলে নাগরিকদের যাতায়াত ব্যয় কমার পাশাপাশি তাদের স্বাস্থ্য ভালো থাকবে এবং মানসিক চাপ ও উদ্বেগও কমবে। এতে করে একজন নাগরিক মাসে প্রায় ৩ থেকে ৪ হাজার টাকা পর্যন্ত সাশ্রয় করতে পারবেন বলে দাবি করেন তিনি।
পোস্টে তিনি সরকারের ফ্যামিলি কার্ডের মাসিক ২৫০০ টাকার সহায়তার প্রসঙ্গ টেনে বলেন, যেখানে এই সুবিধা সবার কাছে পৌঁছানো এখনো অনিশ্চিত, সেখানে শুধু ফুটপাত অবৈধ দখলমুক্ত করলেই নগরবাসী এর চেয়েও বেশি আর্থিক সুবিধা পেতে পারেন।
নারায়ণগঞ্জ শহরের সার্বিক উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে দ্রুত ফুটপাত দখলমুক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন