নারায়ণগঞ্জের আলীরটেক ইউনিয়নের কুড়েরপাড় বাজার সংলগ্ন একটি গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছিল। এমন পরিস্থিতিতে নিজস্ব উদ্যোগে রাস্তা সংস্কারে এগিয়ে এসেছেন স্থানীয় বিএনপি নেতা মো. নুরুজ্জামান।
কুড়েরপাড় ব্রিজের পাশের এই সড়কটি প্রতিদিন হাজার হাজার মানুষ ও বিভিন্ন যানবাহনের চলাচলের অন্যতম প্রধান পথ। তবে দীর্ঘদিন সংস্কার না হওয়ায় রাস্তাজুড়ে বড় বড় গর্ত ও খানাখন্দ সৃষ্টি হয়। সামান্য বৃষ্টিতেই হাঁটুসমান পানি ও কাদা জমে চলাচল হয়ে ওঠে ঝুঁকিপূর্ণ। প্রায়ই ঘটত অটোরিকশা ও মিশুক দুর্ঘটনা। এতে শিক্ষার্থী ও রোগীদের যাতায়াতে চরম ভোগান্তি সৃষ্টি হতো।
এমন অবস্থায় জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়ন ও বন্ধুদের সহায়তায় রাস্তা সংস্কারের উদ্যোগ নেন মো. নুরুজ্জামান। মঙ্গলবার সকাল থেকে শ্রমিক ও প্রয়োজনীয় উপকরণ দিয়ে রাস্তার গর্ত ভরাট, উচ্চতা বৃদ্ধি এবং ইটের সলিংয়ের কাজ শুরু করা হয়।
এ বিষয়ে মো. নুরুজ্জামান বলেন, “মানুষের ভোগান্তি দেখে ঘরে বসে থাকা সম্ভব ছিল না। এই রাস্তাটি দিয়ে চলাচল করতে গিয়ে স্থানীয়দের যে কষ্ট হচ্ছিল, তা লাঘব করতেই আমি আমার জায়গা থেকে এই ক্ষুদ্র চেষ্টা করেছি। রাজনীতির মূল লক্ষ্যই হচ্ছে জনগণের সেবা করা।”
রাস্তা সংস্কারের কাজ শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে স্থানীয় ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে। এক অটোরিকশা চালক জানান, “ব্রিজের পাশের এই জায়গাটাতে গাড়ি চালানো খুব রিস্কি ছিল। এই উদ্যোগে আমাদের অনেক উপকার হয়েছে।”
এলাকাবাসীর দাবি, অস্থায়ী সংস্কারের পাশাপাশি দ্রুত স্থায়ীভাবে কার্পেটিং বা ঢালাইয়ের ব্যবস্থা গ্রহণ করা হোক। তবে আপাতত এই উদ্যোগে কুড়েরপাড় ব্রিজ এলাকার দীর্ঘদিনের জনদুর্ভোগ অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।
রাস্তার কাজের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. নুরুজ্জামান, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ আ. হাই, মো. রাসেল, মো. মাসুদ, মো. হানিফ, মো. সাত্তার, মো. সেলিম, ইয়াছিন মাদবর, আ. মালেক মাদবর, মো. দেলোয়ার মাদবর এবং এলাকার আরও অনেক গণ্যমান্য ব্যক্তি।

বুধবার, ০৮ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন