নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের শিমুলিয়া কার্নিভাল ক্রু ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ইছাপুরা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ চিত্ত রঞ্জন জানান, দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয়রা নদীর ওই এলাকায় একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।
পুলিশের প্রাথমিক ধারণা, মরদেহটি কয়েকদিন আগের। শরীরের অবস্থা দেখে অনুমান করা হচ্ছে, ৪ থেকে ৫ দিন আগে দুর্বৃত্তরা ওই যুবককে হত্যা করে নদীতে ফেলে দেয়।
এখনও নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় নিশ্চিত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে অবহিত করা হয়েছে।
এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন