নারায়ণগঞ্জ শহরকে হকার্স ও যানজটমুক্ত করতে আগামী ১৩ এপ্রিল থেকে উচ্ছেদ অভিযান শুরু হবে বলে ঘোষণা দিয়েছেন মোঃ আবু আল ইউসুফ খান টিপু।
তিনি জানান, সেদিন দুপুর ২টা ৩০ মিনিটে চাষাড়া শহীদ জিয়া হল এলাকা থেকে হকার উচ্ছেদ কার্যক্রম শুরু হবে। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মাঠে থাকবেন।
নেতা-কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, নগরবাসীর নির্বিঘ্নে ফুটপাতে চলাচল নিশ্চিত করা এবং যানজটমুক্ত শহর গড়তে তারা বদ্ধপরিকর।
এসময় তিনি তারেক রহমান-এর “সবার আগে বাংলাদেশ” স্লোগান উল্লেখ করে বলেন, নারায়ণগঞ্জবাসীর জন্য “সবার আগে নারায়ণগঞ্জ” বাস্তবায়নে কাজ করা হবে।
যে কোনো ষড়যন্ত্র ও অপপ্রচার উপেক্ষা করে হকারমুক্ত ফুটপাত ও যানজটমুক্ত শহর উপহার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন