বি পি নিউজ ২৪

জুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সং'ঘর্ষে শিশু গু'লিবিদ্ধ: তীব্র নিন্দা ও বিচার দাবি বিপ্লব খাঁনের

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

জুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সং'ঘর্ষে শিশু গু'লিবিদ্ধ: তীব্র নিন্দা ও বিচার দাবি বিপ্লব খাঁনের

জুট ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সংঘটিত সংঘর্ষে ১০ বছর বয়সী এক শিশু গুলিবিদ্ধ হওয়ার মর্মান্তিক ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে গণসংহতি আন্দোলন, নারায়ণগঞ্জ মহানগর শাখা। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন পঞ্চবটি চাঁদনী হাউজিং এলাকায় জুট ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের সময় ১০ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্র গুরুতর গুলিবিদ্ধ হন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

এক বিবৃতিতে গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সমন্বয়কারী মোঃ বিপ্লব খাঁন বলেন,

“ব্যাক্তি স্বার্থে সাধারণ মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলা চরম অমানবিক ও নিন্দনীয় কাজ। একটি নিষ্পাপ শিশুর রক্ত আমাদের বিবেককে নাড়া দেয়। দলীয় কোন্দল ও সহিংসতার কারণে নিরীহ মানুষ, বিশেষ করে শিশুদের জীবন বিপন্ন হওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”

বিবৃতিতে আরও বলা হয়, অবিলম্বে এ ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী কর্মকাণ্ড দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।

গণসংহতি আন্দোলন মনে করে, রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও ক্ষমতার লড়াইয়ের কারণে সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা হুমকির মুখে পড়ছে। তাই সংশ্লিষ্ট রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানানো হয়েছে, তারা যেন নিজেদের অভ্যন্তরীণ কোন্দল বন্ধ করে জনগণের নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬

জুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সং'ঘর্ষে শিশু গু'লিবিদ্ধ: তীব্র নিন্দা ও বিচার দাবি বিপ্লব খাঁনের

প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

featured Image

জুট ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সংঘটিত সংঘর্ষে ১০ বছর বয়সী এক শিশু গুলিবিদ্ধ হওয়ার মর্মান্তিক ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে গণসংহতি আন্দোলন, নারায়ণগঞ্জ মহানগর শাখা। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন পঞ্চবটি চাঁদনী হাউজিং এলাকায় জুট ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের সময় ১০ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্র গুরুতর গুলিবিদ্ধ হন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

এক বিবৃতিতে গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সমন্বয়কারী মোঃ বিপ্লব খাঁন বলেন,

“ব্যাক্তি স্বার্থে সাধারণ মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলা চরম অমানবিক ও নিন্দনীয় কাজ। একটি নিষ্পাপ শিশুর রক্ত আমাদের বিবেককে নাড়া দেয়। দলীয় কোন্দল ও সহিংসতার কারণে নিরীহ মানুষ, বিশেষ করে শিশুদের জীবন বিপন্ন হওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”

বিবৃতিতে আরও বলা হয়, অবিলম্বে এ ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী কর্মকাণ্ড দমন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।

গণসংহতি আন্দোলন মনে করে, রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও ক্ষমতার লড়াইয়ের কারণে সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা হুমকির মুখে পড়ছে। তাই সংশ্লিষ্ট রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানানো হয়েছে, তারা যেন নিজেদের অভ্যন্তরীণ কোন্দল বন্ধ করে জনগণের নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করন।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ