মাদরাসা শিক্ষার্থীর রক্ত নিয়ে অপরাজনীতির হোলিখেলা বন্ধ করুন - বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগর
ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের মাঝে পড়ে ১০ বছর বয়সী মাদরাসা শিক্ষার্থী ইমরান গুলিবিদ্ধ হওয়ার ন্যাক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস নারায়ণগঞ্জ মহানগর।
আজ ৯ এপ্রিল’২৬, মহানগর সভাপতি মুহাম্মদ আতিকুর রহমান ও সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নাজমুল হুদা রনি এক যৌথ বিবৃতিতে বলেন, একজন নিষ্পাপ শিশু যখন মাদরাসা থেকে বাড়ি ফিরছিল, তখন রাজনৈতিক স্বার্থান্বেষী মহলের বুলেটের লক্ষ্যবস্তু হওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আজ যদি সে মাদরাসা শিক্ষার্থী না হয়ে অন্য কেউ হতো, তবে কি প্রশাসন এভাবে নিশ্চুপ থাকতো? শুধু মাদরাসা শিক্ষার্থী হওয়ার কারণেই কি তার রক্তের আজ কোনো মূল্য নেই?
নেতৃদ্বয় আরও বলেন, সন্ত্রাস ও ক্ষমতার দম্ভকে কেন্দ্র করে প্রকাশ্য দিবালোকে এভাবে অস্ত্রের ব্যবহার এবং কোমলমতি শিক্ষার্থীকে গুলিবিদ্ধ করা চরম পৈশাচিকতা ও নৃশংসতার বহিঃপ্রকাশ। মাদরাসা শিক্ষার্থীর শরীরের প্রতিটি ফোঁটা রক্ত অত্যন্ত মূল্যবান। ছাত্র সমাজ এ ধরনের অন্যায় আর মেনে নিবে না।
অবিলম্বে এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জোর দাবী জানান।
নেতৃবৃন্দ আল্লাহ তায়া’লার দরবারে গুলিবিদ্ধ শিশু ইমরানের দ্রুত সুস্থতা কামনা করেন।

শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন