দল ও তৃণমূল নেতাকর্মীদের গুরুত্ব তুলে ধরে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ মহানগর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সদস্য সচিব মোঃ আবু আল ইউসুফ খান টিপু।
আজ ১১ এপ্রিল শনিবার নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, “যে যত বড় মন্ত্রী, এমপি ও প্রশাসক হোক—দল ও দলের নেতাকর্মীরা না থাকলে তাদের কোনো মূল্য নেই।”
তিনি আরও লেখেন, দল থেকেই মন্ত্রী, এমপি ও প্রশাসকের সৃষ্টি হয়; ব্যক্তি দিয়ে দল নয়। যারা দল ও নেতাকর্মীদের অবমূল্যায়ন করে, তারা প্রকৃতপক্ষে দলের হতে পারে না।
টিপু অভিযোগ করেন, দলের পরিচয়ে পদ-পদবি পাওয়া কিছু ব্যক্তি পরে দলকেই অস্বীকার করতে চান, যাদের তিনি “দলের ভেতরের গুপ্ত চোর” হিসেবে আখ্যায়িত করেন।
তার এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি করেছে।

শনিবার, ১১ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন