বি পি নিউজ ২৪

মোবাইল আসক্তি মা'দকের চেয়েও ভয়াবহ: তরুণদের সতর্ক করলেন মামুন মাহমুদ

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

মোবাইল আসক্তি মা'দকের চেয়েও ভয়াবহ: তরুণদের সতর্ক করলেন মামুন মাহমুদ

নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ জানিয়েছেন, রাষ্ট্র সংস্কারের ঘোষিত ৩১ দফা কর্মসূচির অংশ হিসেবে পাঠ্যপুস্তকে খেলাধুলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হবে।

শনিবার (১১ এপ্রিল) রাতে পূর্ব জালকুড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে ৯ম প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, শুরুতে অনেকেই পাঠ্যপুস্তকে খেলাধুলা অন্তর্ভুক্তির বিষয়টি বুঝতে পারেননি। তবে সময়ের সঙ্গে সঙ্গে তরুণরা এর গুরুত্ব উপলব্ধি করতে শুরু করেছে। ভবিষ্যতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া শিক্ষক নিয়োগের পাশাপাশি ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন খেলায় আলাদা প্রশিক্ষকের ব্যবস্থা করা হবে। পাঠ্যবইয়ের পাঠ ও মাঠভিত্তিক অনুশীলনের সমন্বয়ের মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করার পরিকল্পনার কথাও জানান তিনি।

মামুন মাহমুদ আরও বলেন, বর্তমান সরকার ক্রীড়াবান্ধব এবং তরুণদের সার্বিক বিকাশে খেলাধুলার গুরুত্ব দিচ্ছে। একই সঙ্গে তিনি তরুণদের সাইবার আসক্তি থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, দীর্ঘ সময় মোবাইল ব্যবহারের অভ্যাস এখন মাদকের চেয়েও ভয়াবহ রূপ নিচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রাকিবুল দেওয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কাজী রোমানা নাসরিন, জেলা বিএনপির সদস্য রিয়াজুল ইসলাম রিয়াজ এবং মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ অপুসহ স্থানীয় নেতৃবৃন্দ ও শিক্ষকরা।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

রোববার, ১২ এপ্রিল ২০২৬

মোবাইল আসক্তি মা'দকের চেয়েও ভয়াবহ: তরুণদের সতর্ক করলেন মামুন মাহমুদ

প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ জানিয়েছেন, রাষ্ট্র সংস্কারের ঘোষিত ৩১ দফা কর্মসূচির অংশ হিসেবে পাঠ্যপুস্তকে খেলাধুলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হবে।

শনিবার (১১ এপ্রিল) রাতে পূর্ব জালকুড়ী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে ৯ম প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, শুরুতে অনেকেই পাঠ্যপুস্তকে খেলাধুলা অন্তর্ভুক্তির বিষয়টি বুঝতে পারেননি। তবে সময়ের সঙ্গে সঙ্গে তরুণরা এর গুরুত্ব উপলব্ধি করতে শুরু করেছে। ভবিষ্যতে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া শিক্ষক নিয়োগের পাশাপাশি ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন খেলায় আলাদা প্রশিক্ষকের ব্যবস্থা করা হবে। পাঠ্যবইয়ের পাঠ ও মাঠভিত্তিক অনুশীলনের সমন্বয়ের মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করার পরিকল্পনার কথাও জানান তিনি।

মামুন মাহমুদ আরও বলেন, বর্তমান সরকার ক্রীড়াবান্ধব এবং তরুণদের সার্বিক বিকাশে খেলাধুলার গুরুত্ব দিচ্ছে। একই সঙ্গে তিনি তরুণদের সাইবার আসক্তি থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, দীর্ঘ সময় মোবাইল ব্যবহারের অভ্যাস এখন মাদকের চেয়েও ভয়াবহ রূপ নিচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রাকিবুল দেওয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কাজী রোমানা নাসরিন, জেলা বিএনপির সদস্য রিয়াজুল ইসলাম রিয়াজ এবং মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ অপুসহ স্থানীয় নেতৃবৃন্দ ও শিক্ষকরা।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ