নারায়ণগঞ্জ নগরীর প্রধান সড়ক বিবি রোডে হকার, অবৈধ দখল ও অননুমোদিত পার্কিং উচ্ছেদে ১৩ এপ্রিল অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছে প্রশাসন। এ বিষয়ে রোববার (১২ এপ্রিল) নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ফেসবুক পেজে একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
জানা গেছে, ৫ এপ্রিল অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের সভায় জনস্বার্থে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান, জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং র্যাব-১১ এর অধিনায়কসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে বিবি রোডে হকার ও অবৈধ দখলের কারণে ফুটপাত সাধারণ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। পাশাপাশি অননুমোদিত পার্কিংয়ের কারণে সড়কে যানজট ও জনদুর্ভোগ মারাত্মকভাবে বেড়ে গেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ১৩ এপ্রিল (সোমবার) সংসদ সদস্য আবুল কালাম ও সিটি কর্পোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খানের নেতৃত্বে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। একই সঙ্গে জেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্টও পরিচালিত হবে।
অভিযানে সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, জেলা পুলিশ, র্যাব-১১, আনসার, বিএনসিসি, স্কাউটসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়িক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরাও অংশ নেবেন।
এছাড়া ১৩ এপ্রিল থেকে বিবি রোডে হকার না বসা এবং অননুমোদিত পার্কিং না করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে উচ্ছেদ অভিযান সফল করতে সর্বস্তরের নগরবাসীর সহযোগিতা কামনা করেছে প্রশাসন।

রোববার, ১২ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন