নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন মাদক নিয়ন্ত্রণে র্যাব, বিজিবি ও পুলিশের সমন্বিত অভিযান আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন।
রোববার (১২ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে টানা তিন ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত মাসিক জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে তিনি এ মন্তব্য করেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। এতে জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ এবং নাগরিক ভোগান্তির বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এমপি আব্দুল্লাহ আল আমিন বলেন, সাম্প্রতিক সময়ে নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে কিছুটা অবনতি দেখা যাচ্ছে। বিশেষ করে ঝুট ব্যবসা কেন্দ্রিক সংঘর্ষ এবং মাদক ব্যবসায়ীদের সক্রিয়তা বৃদ্ধি পাওয়ার বিষয়টি সভায় গুরুত্ব দিয়ে আলোচিত হয়েছে।
তিনি জানান, মাদকবিরোধী অভিযান ইতোমধ্যে র্যাব, বিজিবি ও পুলিশের সমন্বয়ে শুরু হয়েছে। তবে এটি আরও কার্যকর ও সমন্বিতভাবে পরিচালনার প্রয়োজন রয়েছে বলে তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, কোনো রাজনৈতিক পরিচয়ের আড়ালে অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া উচিত নয়। অপরাধী যেই হোক, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। নারায়ণগঞ্জবাসীর নিরাপত্তা ও আস্থা ফিরিয়ে আনাই মূল লক্ষ্য।
সড়ক দুর্ঘটনা প্রসঙ্গে তিনি ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের ফতুল্লা স্টেডিয়াম এলাকার পরিস্থিতি তুলে ধরে বলেন, সেখানে ফুটওভার ব্রিজ ও স্পিড ব্রেকার না থাকায় নিয়মিত দুর্ঘটনা ঘটছে। সড়ক ও জনপথ অধিদপ্তর ফুটওভার ব্রিজ নির্মাণের অনুমোদন দিলেও এটি বাস্তবায়নে সময় লাগবে।
এর আগেই অন্তত স্পিড ব্রেকার স্থাপনের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে তিনি বলেন, প্রতিদিনই দুর্ঘটনার ঘটনা ঘটছে, তাই দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।
সবশেষে তিনি বলেন, সম্মিলিত উদ্যোগ এবং অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান (জিরো টলারেন্স) গ্রহণ করা গেলে নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব হবে।

রোববার, ১২ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন