বি পি নিউজ ২৪

কাশীপুরে কোস্ট গার্ডের অ'ভিযান: ২২০০ লিটার অবৈধ জ্বালানি তেল জব্দ

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

কাশীপুরে কোস্ট গার্ডের অ'ভিযান: ২২০০ লিটার অবৈধ জ্বালানি তেল জব্দ

নারায়ণগঞ্জের কাশীপুর সংলগ্ন চর সৈয়দপুর এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ হাজার ২০০ লিটার অবৈধভাবে মজুত করা জ্বালানি তেল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

রোববার (১২ এপ্রিল) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে একই দিন মধ্যরাত ৩টা থেকে সকাল ৬টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন পাগলা একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে চর সৈয়দপুর এলাকার দুটি সন্দেহজনক দোকানে তল্লাশি চালানো হয়। এ সময় অবৈধভাবে মজুত রাখা প্রায় ২ হাজার ২০০ লিটার ডিজেল উদ্ধার ও জব্দ করা হয়।

জব্দকৃত তেলের বাজারমূল্য আনুমানিক ২ লাখ ২৮ হাজার ৮০০ টাকা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

তিনি আরও বলেন, অবৈধ জ্বালানি মজুদ ও কৃত্রিম সংকট প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইনানুগ প্রক্রিয়ায় পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানানো হয়।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

রোববার, ১২ এপ্রিল ২০২৬

কাশীপুরে কোস্ট গার্ডের অ'ভিযান: ২২০০ লিটার অবৈধ জ্বালানি তেল জব্দ

প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের কাশীপুর সংলগ্ন চর সৈয়দপুর এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২ হাজার ২০০ লিটার অবৈধভাবে মজুত করা জ্বালানি তেল জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

রোববার (১২ এপ্রিল) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে একই দিন মধ্যরাত ৩টা থেকে সকাল ৬টা পর্যন্ত কোস্ট গার্ড স্টেশন পাগলা একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে চর সৈয়দপুর এলাকার দুটি সন্দেহজনক দোকানে তল্লাশি চালানো হয়। এ সময় অবৈধভাবে মজুত রাখা প্রায় ২ হাজার ২০০ লিটার ডিজেল উদ্ধার ও জব্দ করা হয়।

জব্দকৃত তেলের বাজারমূল্য আনুমানিক ২ লাখ ২৮ হাজার ৮০০ টাকা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

তিনি আরও বলেন, অবৈধ জ্বালানি মজুদ ও কৃত্রিম সংকট প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইনানুগ প্রক্রিয়ায় পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানানো হয়।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ