বি পি নিউজ ২৪

নারায়ণগঞ্জের ১১০ জন শীর্ষ চাঁদাবাজ রয়েছে র‍্যাবের তালিকায়

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

 নারায়ণগঞ্জের ১১০ জন শীর্ষ চাঁদাবাজ রয়েছে র‍্যাবের তালিকায়
এআই ছবি

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সারাদেশে চিহ্নিত শীর্ষ চাঁদাবাজদের একটি তালিকা তৈরি করেছে। ওই তালিকায় নারায়ণগঞ্জ জেলায় সবচেয়ে বেশি ১১০ জনের নাম রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

শনিবার (১১ এপ্রিল) রাজধানীর কারওয়ান বাজারে আয়োজিত এক ব্রিফিংয়ে র‍্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক এমজেডএম ইন্তেখাব চৌধুরী এ তথ্য প্রকাশ করেন। তিনি জানান, সারাদেশে মোট ৬৫০ জন শীর্ষ চাঁদাবাজ চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে শিল্পাঞ্চল হিসেবে পরিচিত নারায়ণগঞ্জ থেকেই উল্লেখযোগ্য সংখ্যক ব্যক্তি তালিকাভুক্ত হয়েছেন।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, এই তালিকা এখনো সম্পূর্ণ নয় এবং এটি হালনাগাদ করা হচ্ছে। চিহ্নিত চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই বিশেষ অভিযান পরিচালনা করা হবে বলেও ব্রিফিংয়ে উল্লেখ করা হয়।

এছাড়া ব্রিফিংয়ে চলমান বিভিন্ন অভিযান ও সফলতার চিত্রও তুলে ধরা হয়। সেখানে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক অভিযানে শীর্ষ সন্ত্রাসী মাহবুবুর রহমান ওরফে ‘কাইল্লা রক্সি’কে গ্রেপ্তারের বিষয়টিও জানানো হয়।

এর আগে বিভিন্ন গণমাধ্যমে পুলিশের একটি তালিকায় নারায়ণগঞ্জে ৫০ জন চাঁদাবাজ চিহ্নিত হওয়ার তথ্য প্রকাশিত হয়েছিল।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

রোববার, ১২ এপ্রিল ২০২৬

নারায়ণগঞ্জের ১১০ জন শীর্ষ চাঁদাবাজ রয়েছে র‍্যাবের তালিকায়

প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

featured Image

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সারাদেশে চিহ্নিত শীর্ষ চাঁদাবাজদের একটি তালিকা তৈরি করেছে। ওই তালিকায় নারায়ণগঞ্জ জেলায় সবচেয়ে বেশি ১১০ জনের নাম রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

শনিবার (১১ এপ্রিল) রাজধানীর কারওয়ান বাজারে আয়োজিত এক ব্রিফিংয়ে র‍্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক এমজেডএম ইন্তেখাব চৌধুরী এ তথ্য প্রকাশ করেন। তিনি জানান, সারাদেশে মোট ৬৫০ জন শীর্ষ চাঁদাবাজ চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে শিল্পাঞ্চল হিসেবে পরিচিত নারায়ণগঞ্জ থেকেই উল্লেখযোগ্য সংখ্যক ব্যক্তি তালিকাভুক্ত হয়েছেন।

র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, এই তালিকা এখনো সম্পূর্ণ নয় এবং এটি হালনাগাদ করা হচ্ছে। চিহ্নিত চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই বিশেষ অভিযান পরিচালনা করা হবে বলেও ব্রিফিংয়ে উল্লেখ করা হয়।

এছাড়া ব্রিফিংয়ে চলমান বিভিন্ন অভিযান ও সফলতার চিত্রও তুলে ধরা হয়। সেখানে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক অভিযানে শীর্ষ সন্ত্রাসী মাহবুবুর রহমান ওরফে ‘কাইল্লা রক্সি’কে গ্রেপ্তারের বিষয়টিও জানানো হয়।

এর আগে বিভিন্ন গণমাধ্যমে পুলিশের একটি তালিকায় নারায়ণগঞ্জে ৫০ জন চাঁদাবাজ চিহ্নিত হওয়ার তথ্য প্রকাশিত হয়েছিল।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ