বি পি নিউজ ২৪

নিজ দল হলেও ছাড় দেয়া হবেনা, চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর সাখাওয়াত

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

নিজ দল হলেও ছাড় দেয়া হবেনা, চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর সাখাওয়াত

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, শহরে কোনো ধরনের চাঁদাবাজি বা সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না—নিজ দলের কেউ জড়িত থাকলেও তাদের আইনের আওতায় আনা হবে।

সোমবার (১৩ এপ্রিল) বিকেলে শহরের ফুটপাত হকারমুক্ত করতে শুরু হওয়া উচ্ছেদ অভিযানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসন ও পুলিশের যৌথ উদ্যোগে বেলা ৩টা থেকে এ অভিযান শুরু হয়।

সাখাওয়াত হোসেন খান বলেন, ফুটপাত দখলমুক্ত করা এখন সময়ের দাবি। অবৈধভাবে দোকান বসিয়ে রাস্তা দখলের সুযোগ আর দেওয়া হবে না। এতে পথচারীদের চলাচল সহজ হবে এবং যানজটও কমবে।

তিনি আরও বলেন, এই অভিযান কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে লক্ষ্য করে নয়; বরং নগরবাসীর স্বার্থেই পরিচালিত হচ্ছে। একটি আধুনিক, নিরাপদ ও যানজটমুক্ত শহর গড়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে শিগগিরই ডিজিটাল লাইসেন্স প্লেট চালুর উদ্যোগের কথাও জানান তিনি। এর মাধ্যমে অবৈধ যান শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, ধুলাবালি, যানজট ও ফুটপাত দখলের কারণে নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এবং মূল্যবান সময় নষ্ট হচ্ছে। এসব সমস্যা সমাধানে শহরকে শৃঙ্খলার মধ্যে আনা জরুরি।

এসময় নাসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলম, ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

নিজ দল হলেও ছাড় দেয়া হবেনা, চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর সাখাওয়াত

প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, শহরে কোনো ধরনের চাঁদাবাজি বা সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না—নিজ দলের কেউ জড়িত থাকলেও তাদের আইনের আওতায় আনা হবে।

সোমবার (১৩ এপ্রিল) বিকেলে শহরের ফুটপাত হকারমুক্ত করতে শুরু হওয়া উচ্ছেদ অভিযানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসন ও পুলিশের যৌথ উদ্যোগে বেলা ৩টা থেকে এ অভিযান শুরু হয়।

সাখাওয়াত হোসেন খান বলেন, ফুটপাত দখলমুক্ত করা এখন সময়ের দাবি। অবৈধভাবে দোকান বসিয়ে রাস্তা দখলের সুযোগ আর দেওয়া হবে না। এতে পথচারীদের চলাচল সহজ হবে এবং যানজটও কমবে।

তিনি আরও বলেন, এই অভিযান কোনো ব্যক্তি বা গোষ্ঠীকে লক্ষ্য করে নয়; বরং নগরবাসীর স্বার্থেই পরিচালিত হচ্ছে। একটি আধুনিক, নিরাপদ ও যানজটমুক্ত শহর গড়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

অবৈধ যানবাহন নিয়ন্ত্রণে শিগগিরই ডিজিটাল লাইসেন্স প্লেট চালুর উদ্যোগের কথাও জানান তিনি। এর মাধ্যমে অবৈধ যান শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, ধুলাবালি, যানজট ও ফুটপাত দখলের কারণে নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এবং মূল্যবান সময় নষ্ট হচ্ছে। এসব সমস্যা সমাধানে শহরকে শৃঙ্খলার মধ্যে আনা জরুরি।

এসময় নাসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলম, ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ