নারায়ণগঞ্জ শহরের হকার উচ্ছেদে উই আর ভলান্টিয়ার সংগঠনের সভাপতি আহমেদুর রহমান তনুর নেতৃত্বে শহরের শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থায় দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বে গত দের বছর শহরের যানজট নিরসনে দায়িত্ব পালন করেছে। সোমবার ১৩ এপ্রিল দুপুরে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির পরিচালক আহমেদুর রহমানের নেতৃত্বে তার টিম হকার উচ্ছেদে যোগদান করেন।
এসময় আহমেদুর রহমান তনু বলেন, ফুটপাত দখলমুক্ত হওয়া নিঃসন্দেহে একটি ইতিবাচক পদক্ষেপ। এতে করে পথচারী ও শহরবাসীর মধ্যে স্বস্তি এসেছে। শহরের শৃঙ্খলাও কিছুটা ফিরে এসেছে আজকের অবস্থায় তার দৃশ্যমান, কিন্তু কাল থেকে ? এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ফুটপাত ও যানজট মুক্ত করে রাখাটা।
তিনি বলেন, সবচেয়ে বড় কথা হচ্ছে সম্মিলিত উদ্যোগেই শহরকে নতুন করে গোছানো সম্ভব। শহরের ছেলে হিসেবে দায়িত্ব আরো ভালোভাবে নিচ্ছি। আর আপনারা আমাদের সাথে দায়িত্ব নিচ্ছেন তো। আমাদের সাথে সকলকে এগিয়ে আসার আহবান জানাই।

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন