বি পি নিউজ ২৪

দখলদারমুক্ত নারায়ণগঞ্জ গড়তে সবাইকে এক হওয়ার আহ্বান ফারহানা মুনার

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

দখলদারমুক্ত নারায়ণগঞ্জ গড়তে সবাইকে এক হওয়ার আহ্বান ফারহানা মুনার
ফারহানা মানিক মুনা

নারায়ণগঞ্জ জেলা ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি ফারহানা মানিক মুনা বলেছেন, শহরের ফুটপাত হকারমুক্ত রাখতে রাজনৈতিক, সামাজিক, নাগরিক ও সাংস্কৃতিক—সব স্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টা জরুরি।

সোমবার (১৩ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জ শহরে শুরু হওয়া ফুটপাত উচ্ছেদ অভিযানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। বিকেল ৩টায় জেলা প্রশাসন ও জেলা পুলিশের যৌথ উদ্যোগে এ অভিযান শুরু হয়।

তিনি উল্লেখ করেন, নারায়ণগঞ্জের উন্নয়ন ও শৃঙ্খলা রক্ষায় স্থানীয় নাগরিকরাই সবচেয়ে বড় শক্তি। তাই কোনোভাবেই যেন শহরটি আবার দখলদারদের নিয়ন্ত্রণে চলে না যায়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

ফারহানা মানিক মুনা আশাবাদ ব্যক্ত করে বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই নারায়ণগঞ্জকে দখলদারমুক্ত করা সম্ভব এবং এ পরিবর্তন আনবে এখানকার মানুষই।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

দখলদারমুক্ত নারায়ণগঞ্জ গড়তে সবাইকে এক হওয়ার আহ্বান ফারহানা মুনার

প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ জেলা ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি ফারহানা মানিক মুনা বলেছেন, শহরের ফুটপাত হকারমুক্ত রাখতে রাজনৈতিক, সামাজিক, নাগরিক ও সাংস্কৃতিক—সব স্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টা জরুরি।

সোমবার (১৩ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জ শহরে শুরু হওয়া ফুটপাত উচ্ছেদ অভিযানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। বিকেল ৩টায় জেলা প্রশাসন ও জেলা পুলিশের যৌথ উদ্যোগে এ অভিযান শুরু হয়।

তিনি উল্লেখ করেন, নারায়ণগঞ্জের উন্নয়ন ও শৃঙ্খলা রক্ষায় স্থানীয় নাগরিকরাই সবচেয়ে বড় শক্তি। তাই কোনোভাবেই যেন শহরটি আবার দখলদারদের নিয়ন্ত্রণে চলে না যায়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

ফারহানা মানিক মুনা আশাবাদ ব্যক্ত করে বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই নারায়ণগঞ্জকে দখলদারমুক্ত করা সম্ভব এবং এ পরিবর্তন আনবে এখানকার মানুষই।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ