বি পি নিউজ ২৪

চাঁ'দাবাজি বন্ধ হলে হকার বসবে না: তারিকুল ইসলাম সুজন

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

চাঁ'দাবাজি বন্ধ হলে হকার বসবে না: তারিকুল ইসলাম সুজন
সুজন

নারায়ণগঞ্জ শহরের ফুটপাত হকারমুক্ত করতে চলমান উচ্ছেদ অভিযানে অংশ নিয়ে গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তারিকুল ইসলাম সুজন বলেছেন, রাজনৈতিক দলগুলোর ঐক্য ও প্রশাসনের আন্তরিকতার কারণেই এ উদ্যোগ সফল হচ্ছে।

সোমবার (১৩ এপ্রিল) বিকেলে শহরের বিভিন্ন স্থানে পরিচালিত অভিযানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। বিকেল ৩টায় জেলা প্রশাসন ও জেলা পুলিশের সমন্বয়ে এ উচ্ছেদ কার্যক্রম শুরু হয়।

তিনি বলেন, অভিযানের ফলে সকাল থেকেই শহরের ফুটপাতগুলো অনেকটাই খালি দেখা গেছে, যা নগরবাসীর ইতিবাচক সাড়া পেয়েছে। তার মতে, রাজনৈতিক সদিচ্ছা ও প্রশাসনের কার্যকর ভূমিকার সমন্বয়েই এই পরিস্থিতি তৈরি হয়েছে।

তারিকুল ইসলাম সুজন আরও বলেন, প্রশাসন যদি একইভাবে দায়িত্বশীল থাকে, তাহলে ফুটপাতে হকার বসা কঠিন হয়ে পড়বে। পাশাপাশি রাজনৈতিক দলগুলো যদি হকারদের কাছ থেকে চাঁদা আদায় বন্ধ করে এবং কোনো ধরনের উস্কানি না দেয়, তবে ফুটপাত দখলের প্রবণতাও কমে আসবে।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, নাগরিক, প্রশাসন ও রাজনৈতিক দলগুলোর এই সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকলে ভবিষ্যতে হকারমুক্ত ও যানজটহীন নারায়ণগঞ্জ গড়ে তোলা সম্ভব হবে।

এ সময় সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, নাসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলম, সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামী মহানগরীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন, ইসলামী আন্দোলন মহানগরের সভাপতি মুফতি মাছুম বিল্লাহ, খেলাফত মজলিসের ইলিয়াস আহমেদ, আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরউদ্দিন আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

চাঁ'দাবাজি বন্ধ হলে হকার বসবে না: তারিকুল ইসলাম সুজন

প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ