বি পি নিউজ ২৪

নারায়ণগঞ্জ শহরের ফুটপাত দখল মুক্ত করতে সাখাওয়াত হোসেন খাঁনের নেতৃত্বে সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান

নারায়ণগঞ্জ শহরের দীর্ঘদিনের যানজট নিরসন, ফুটপাত দখল ও অবৈধ স্থাপনার কারণে সৃষ্ট পথচারীদের জনদুর্ভোগ নিরসনে উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। একটি সুশৃঙ্খল ও বসবাসের জন্য নগর গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

রবিবার (১৩ এপ্রিল) বিকাল ৩ টা থেকে আনুষ্ঠানিকভাবে চাষাড়া জিয়া হলের সামনে থেকে এ অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদ অভিযানে সিটি কর্পোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

সিটি কর্পোরেশনের সূত্রে জানাগেছে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান দায়িত্ব পালনের পর থেকে যানজট নিরসন ও হকার উচ্ছেদের বিষয়ে হকার, রাজনৈতিক ও বিভিন্ন নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় করেন। 

এছাড়াও ১৩ এপ্রিল ফুটপাত দখল মুক্ত করতে তিনি মাঠে নামার ঘোষণা দেন। এতে অনেকেই স্বেচ্ছায় ফুটপাত ছেড়ে দিলেও কিছু কিছু স্থানে দখল অব্যাহত রয়েছে। এদিকে চাষাড়া হতে শুরু হওয়া হকার মুক্ত না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অভিযান চলমান থাকবে। 

এ বিষয়ে সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, অবৈধ দখলদারদের কারণে নগর বাসি প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছে। জনস্বার্থে অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি আরো বলেন যেকোনো চাপ বা প্রভাব উপেক্ষা করে নগরবাসীর স্বার্থ রক্ষা করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম, মহানগর বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ হুশিয়ারী সমিতির সভাপতি বদিউজ্জামান বদু, বিকেএমই এর পরিচালক সোহেল মোর্শেদ, ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাওলানা মাসুম বিল্লাহ, জামায়েত ইসলামের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন সহ উচ্ছেদ অভিযানে খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন, বাংলাদেশ জামাতের ইসলাম আমরা নারায়ণগঞ্জবাসীসহ সামাজিক সাংস্কৃতিক ও বিভিন্ন রাজনীতি দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬

নারায়ণগঞ্জ শহরের ফুটপাত দখল মুক্ত করতে সাখাওয়াত হোসেন খাঁনের নেতৃত্বে সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযান

প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ শহরের দীর্ঘদিনের যানজট নিরসন, ফুটপাত দখল ও অবৈধ স্থাপনার কারণে সৃষ্ট পথচারীদের জনদুর্ভোগ নিরসনে উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। একটি সুশৃঙ্খল ও বসবাসের জন্য নগর গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

রবিবার (১৩ এপ্রিল) বিকাল ৩ টা থেকে আনুষ্ঠানিকভাবে চাষাড়া জিয়া হলের সামনে থেকে এ অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদ অভিযানে সিটি কর্পোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

সিটি কর্পোরেশনের সূত্রে জানাগেছে, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান দায়িত্ব পালনের পর থেকে যানজট নিরসন ও হকার উচ্ছেদের বিষয়ে হকার, রাজনৈতিক ও বিভিন্ন নেতৃবৃন্দদের সাথে মতবিনিময় করেন। 

এছাড়াও ১৩ এপ্রিল ফুটপাত দখল মুক্ত করতে তিনি মাঠে নামার ঘোষণা দেন। এতে অনেকেই স্বেচ্ছায় ফুটপাত ছেড়ে দিলেও কিছু কিছু স্থানে দখল অব্যাহত রয়েছে। এদিকে চাষাড়া হতে শুরু হওয়া হকার মুক্ত না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অভিযান চলমান থাকবে। 

এ বিষয়ে সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, অবৈধ দখলদারদের কারণে নগর বাসি প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছে। জনস্বার্থে অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি আরো বলেন যেকোনো চাপ বা প্রভাব উপেক্ষা করে নগরবাসীর স্বার্থ রক্ষা করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম, মহানগর বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, নারায়ণগঞ্জ হুশিয়ারী সমিতির সভাপতি বদিউজ্জামান বদু, বিকেএমই এর পরিচালক সোহেল মোর্শেদ, ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মাওলানা মাসুম বিল্লাহ, জামায়েত ইসলামের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন সহ উচ্ছেদ অভিযানে খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন, বাংলাদেশ জামাতের ইসলাম আমরা নারায়ণগঞ্জবাসীসহ সামাজিক সাংস্কৃতিক ও বিভিন্ন রাজনীতি দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ