বি পি নিউজ ২৪

বক্তাবলী ইউনিয়ন বিএনপির ২৯ নেতাকর্মীর পদ-পদবি স্থগিত

নিজস্ব প্রতিবেদক |   নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার বক্তাবলী ইউনিয়ন বিএনপির আওতাধীন ২৯ জন নেতাকর্মীর পদ-পদবি স্থগিত করা হয়েছে। দলীয় নির্দেশনা অমান্য ও শৃঙ্খলা ভঙ্গ করে দল সমর্থিত প্রার্থীর বিপক্ষে কাজ করার সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।   দলীয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফতুল্লা থানা বিএনপির নির্দেশে বক্তাবলী ইউনিয়ন বিএনপির অধীন বিভিন্ন ওয়ার্ডের নেতাদের পদ-পদবি ও প্রাথমিক সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।   বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ভবিষ্যতে দলীয় শৃঙ্খলা রক্ষার্থে এ ধরনের সিদ্ধান্ত অব্যাহত থাকবে।   স্থগিত হওয়া নেতাদের মধ্যে বিভিন্ন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক, সহ-সভাপতি, সহ-সম্পাদক ও সদস্য পর্যায়ের নেতারা রয়েছেন। মোট ২৯ জন নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।   প্রেস বিজ্ঞপ্তিতে বক্তাবলী ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম ইসলাম প্রধান ও সাধারণ সম্পাদক মতিউর রহমান ফকির স্বাক্ষর করেন।   বিজ্ঞপ্তিটি ৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে প্রকাশ করা হয়।   দলীয় সূত্রে আরও জানা যায়, দলীয় ঐক্য বজায় রাখা এবং কেন্দ্রীয় সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে স্থানীয় বিএনপি নেতৃত্ব।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

বক্তাবলী ইউনিয়ন বিএনপির ২৯ নেতাকর্মীর পদ-পদবি স্থগিত

প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
নিজস্ব প্রতিবেদক |   নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার বক্তাবলী ইউনিয়ন বিএনপির আওতাধীন ২৯ জন নেতাকর্মীর পদ-পদবি স্থগিত করা হয়েছে। দলীয় নির্দেশনা অমান্য ও শৃঙ্খলা ভঙ্গ করে দল সমর্থিত প্রার্থীর বিপক্ষে কাজ করার সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।   দলীয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফতুল্লা থানা বিএনপির নির্দেশে বক্তাবলী ইউনিয়ন বিএনপির অধীন বিভিন্ন ওয়ার্ডের নেতাদের পদ-পদবি ও প্রাথমিক সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।   বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ভবিষ্যতে দলীয় শৃঙ্খলা রক্ষার্থে এ ধরনের সিদ্ধান্ত অব্যাহত থাকবে।   স্থগিত হওয়া নেতাদের মধ্যে বিভিন্ন ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক, সহ-সভাপতি, সহ-সম্পাদক ও সদস্য পর্যায়ের নেতারা রয়েছেন। মোট ২৯ জন নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।   প্রেস বিজ্ঞপ্তিতে বক্তাবলী ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম ইসলাম প্রধান ও সাধারণ সম্পাদক মতিউর রহমান ফকির স্বাক্ষর করেন।   বিজ্ঞপ্তিটি ৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে প্রকাশ করা হয়।   দলীয় সূত্রে আরও জানা যায়, দলীয় ঐক্য বজায় রাখা এবং কেন্দ্রীয় সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে স্থানীয় বিএনপি নেতৃত্ব।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ