বি পি নিউজ ২৪

৮ নম্বর ওয়ার্ডে গিয়াস উদ্দিনের পক্ষে গণসংযোগ

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৮ নম্বর ওয়ার্ডে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গিয়াস উদ্দিনের (ফুটবল মার্কা) পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আকাশ প্রধানের নেতৃত্বে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ৮ নম্বর ওয়ার্ড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় করে ফুটবল মার্কার পক্ষে সমর্থন কামনা করা হয়। এ সময় নেতাকর্মীরা এলাকায় ঘরে ঘরে গিয়ে লিফলেট বিতরণ করেন এবং প্রার্থীর নির্বাচনী বার্তা তুলে ধরেন। গণসংযোগে দেলোদার হোসেন, মতি, রনি, নাইমসহ স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, এই কর্মসূচি নির্বাচনী মাঠে ইতিবাচক প্রভাব ফেলবে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

৮ নম্বর ওয়ার্ডে গিয়াস উদ্দিনের পক্ষে গণসংযোগ

প্রকাশের তারিখ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৮ নম্বর ওয়ার্ডে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গিয়াস উদ্দিনের (ফুটবল মার্কা) পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আকাশ প্রধানের নেতৃত্বে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে ৮ নম্বর ওয়ার্ড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় করে ফুটবল মার্কার পক্ষে সমর্থন কামনা করা হয়। এ সময় নেতাকর্মীরা এলাকায় ঘরে ঘরে গিয়ে লিফলেট বিতরণ করেন এবং প্রার্থীর নির্বাচনী বার্তা তুলে ধরেন। গণসংযোগে দেলোদার হোসেন, মতি, রনি, নাইমসহ স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, এই কর্মসূচি নির্বাচনী মাঠে ইতিবাচক প্রভাব ফেলবে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ