বি পি নিউজ ২৪

এড. আবুল কালামের ধানের শীষের পক্ষে কলাগাছিয়ায় বিএনপির নির্বাচনী প্রচারণা

নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবুল কালামের পক্ষে নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। কলাগাছিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ গণসংযোগে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। গণসংযোগে নেতৃত্ব দেন কলাগাছিয়া ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মো. সেলিম। এ সময় উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফরিদ হোসেন, বন্দর থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আকাশ আহমেদ বাসির, ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্যসহ ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের মহিলা ইউপি সদস্যরা এবং স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। গণসংযোগকালে নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চেয়ে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের কোনো বিকল্প নেই। স্থানীয় বিএনপি নেতারা আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে কলাগাছিয়া ইউনিয়নসহ পুরো এলাকায় ধানের শীষের পক্ষে ব্যাপক জনসমর্থন পাওয়া যাবে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

এড. আবুল কালামের ধানের শীষের পক্ষে কলাগাছিয়ায় বিএনপির নির্বাচনী প্রচারণা

প্রকাশের তারিখ : ২৩ জানুয়ারি ২০২৬

featured Image
নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবুল কালামের পক্ষে নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। কলাগাছিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ গণসংযোগে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। গণসংযোগে নেতৃত্ব দেন কলাগাছিয়া ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মো. সেলিম। এ সময় উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফরিদ হোসেন, বন্দর থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আকাশ আহমেদ বাসির, ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্যসহ ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের মহিলা ইউপি সদস্যরা এবং স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। গণসংযোগকালে নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চেয়ে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের কোনো বিকল্প নেই। স্থানীয় বিএনপি নেতারা আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে কলাগাছিয়া ইউনিয়নসহ পুরো এলাকায় ধানের শীষের পক্ষে ব্যাপক জনসমর্থন পাওয়া যাবে।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ