বি পি নিউজ ২৪

আজ রাতে নারায়ণগঞ্জে আসছে তারেক রহমান

আজ রাতে নারায়ণগঞ্জে আসছে তারেক রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতেই নারায়ণগঞ্জে পৌঁছাবেন। জেলা বিএনপি সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় আয়োজিত জনসভায় অংশ নিতেই তার এই সফর। জেলা বিএনপি জানায়, আড়াইহাজার উপজেলার পাঁচরুখী এলাকার আনোয়ারা ডিগ্রি কলেজ মাঠে জনসভাটি অনুষ্ঠিত হবে। জনসভাকে ঘিরে এরই মধ্যে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে। জনসভা সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে জেলা প্রশাসনের সহযোগিতা চেয়ে একটি লিখিত আবেদন করা হয়েছে। আবেদনে জরুরি প্রয়োজনে তারেক রহমানের হেলিকপ্টার অবতরণের জন্য পাঁচরুখী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অস্থায়ী হেলিপ্যাড প্রস্তুতসহ সার্বিক নিরাপত্তা ও প্রশাসনিক সহায়তার বিষয়টি উল্লেখ করা হয়। নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ জেলা প্রশাসকের কাছে এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান। দলীয় সূত্রে আরও জানা গেছে, নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী প্রতীক বরাদ্দের পর থেকেই তারেক রহমান আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচার শুরু করছেন। আজ রাতে নারায়ণগঞ্জে পৌঁছে তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন এবং পরদিন জনসভায় বক্তব্য দেবেন। জনসভাকে কেন্দ্র করে আড়াইহাজারসহ আশপাশের এলাকায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে বাড়তি তৎপরতা ও রাজনৈতিক উত্তাপ বিরাজ করছে।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

আজ রাতে নারায়ণগঞ্জে আসছে তারেক রহমান

প্রকাশের তারিখ : ২২ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ