বি পি নিউজ ২৪

তারেক রহমান আলেমের চাইতে কম নয়: মনির কাসেমী

নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি জোট মনোনীত প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কোনো আলেমের চেয়ে কোনো দিক থেকে কম নন। রোববার (১৮ জানুয়ারি) দুপুরে ফতুল্লার বিলাসনগর এলাকার দারুসসুন্নাত ছালেহিয়া মোহেব্বীয়া দীনিয়া মাদরাসায় আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মুফতি মনির কাসেমী বলেন, নির্বাচন কমিশনের আচরণবিধি অনুযায়ী ২১ জানুয়ারির আগে ভোট চাওয়া যাবে না। এ সময়ের মধ্যে কেউ আচরণবিধি লঙ্ঘন করলে শোকজের মুখোমুখি হতে হবে। সে কারণে তিনি ভোট নয়, বরং দোয়া চাইতে এসেছেন বলে জানান। তিনি আরও বলেন, আল্লাহর কাছে দোয়া করেন যেন শুধু নারায়ণগঞ্জ নয়, দেশের অন্তত অর্ধেক সংসদীয় আসনে আলেম-ওলামা ও সৎ মানুষরা প্রতিনিধিত্ব করতে পারেন এবং দেশ পরিচালিত হয় দ্বীনদার ও কোরআন-পড়ুয়া নেতৃত্বের মাধ্যমে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ভবিষ্যতে যিনি দেশের নেতৃত্ব দিতে যাচ্ছেন, তিনি দীর্ঘদিন বিদেশে নির্বাসিত জীবন কাটালেও এই সময়ের মধ্যে তার মধ্যে আমূল পরিবর্তন এসেছে। তারেক রহমান একজন আমলদার মানুষ এবং যেকোনো দাড়িওয়ালা-জুব্বাওয়ালা আলেমের তুলনায় তিনি কোনো অংশে কম নন বলেও মন্তব্য করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মো. হোসাইন বোখারী।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

তারেক রহমান আলেমের চাইতে কম নয়: মনির কাসেমী

প্রকাশের তারিখ : ১৯ জানুয়ারি ২০২৬

featured Image
নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি জোট মনোনীত প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কোনো আলেমের চেয়ে কোনো দিক থেকে কম নন। রোববার (১৮ জানুয়ারি) দুপুরে ফতুল্লার বিলাসনগর এলাকার দারুসসুন্নাত ছালেহিয়া মোহেব্বীয়া দীনিয়া মাদরাসায় আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মুফতি মনির কাসেমী বলেন, নির্বাচন কমিশনের আচরণবিধি অনুযায়ী ২১ জানুয়ারির আগে ভোট চাওয়া যাবে না। এ সময়ের মধ্যে কেউ আচরণবিধি লঙ্ঘন করলে শোকজের মুখোমুখি হতে হবে। সে কারণে তিনি ভোট নয়, বরং দোয়া চাইতে এসেছেন বলে জানান। তিনি আরও বলেন, আল্লাহর কাছে দোয়া করেন যেন শুধু নারায়ণগঞ্জ নয়, দেশের অন্তত অর্ধেক সংসদীয় আসনে আলেম-ওলামা ও সৎ মানুষরা প্রতিনিধিত্ব করতে পারেন এবং দেশ পরিচালিত হয় দ্বীনদার ও কোরআন-পড়ুয়া নেতৃত্বের মাধ্যমে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ভবিষ্যতে যিনি দেশের নেতৃত্ব দিতে যাচ্ছেন, তিনি দীর্ঘদিন বিদেশে নির্বাসিত জীবন কাটালেও এই সময়ের মধ্যে তার মধ্যে আমূল পরিবর্তন এসেছে। তারেক রহমান একজন আমলদার মানুষ এবং যেকোনো দাড়িওয়ালা-জুব্বাওয়ালা আলেমের তুলনায় তিনি কোনো অংশে কম নন বলেও মন্তব্য করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মো. হোসাইন বোখারী।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ