বি পি নিউজ ২৪

নারায়ণগঞ্জে ভুয়া পরিচয়ে পাসপোর্ট করতে গিয়ে ধরা রোহিঙ্গা যুবক

ভুয়া জাতীয় পরিচয়পত্রের তথ্য ব্যবহার করে বাংলাদেশি পাসপোর্ট নেওয়ার চেষ্টা করতে গিয়ে নারায়ণগঞ্জে এক রোহিঙ্গা যুবক আটক হয়েছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে আবেদন যাচাইয়ের সময় তার পরিচয় নিয়ে সন্দেহ দেখা দিলে কর্তৃপক্ষ তাকে আটক করে। পাসপোর্ট আবেদনে ওই যুবক নিজেকে মো. জামাল শেখ পরিচয়ে উপস্থাপন করেন। আবেদনে তার পিতার নাম মো. মুন্নু শেখ, মাতার নাম রুনা বেগম এবং জন্ম তারিখ ২২ জুন ২০০২ উল্লেখ করা হয়। জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্মস্থান হিসেবে গোপালগঞ্জ জেলার তথ্য দেওয়া হয়। পাসপোর্ট অফিস সূত্রে জানা গেছে, আবেদন যাচাইয়ের সময় আবেদনকারীর চেহারার সঙ্গে জাতীয় পরিচয়পত্রে সংযুক্ত ছবির মিল না পাওয়ায় সন্দেহের সৃষ্টি হয়। পরে বায়োমেট্রিক ও ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষায় তার প্রকৃত পরিচয় ধরা পড়ে। ফিঙ্গারপ্রিন্ট যাচাইয়ে দেখা যায়, আবেদনকারীর তথ্য রোহিঙ্গা শরণার্থীদের ডাটাবেজে সংরক্ষিত রয়েছে। সেখানে তার প্রকৃত নাম রাইয়াস, পিতার নাম মো. আইয়ুব এবং জন্ম তারিখ ৫ জানুয়ারি ২০০১। সংশ্লিষ্ট নথি অনুযায়ী, তিনি ২০১৭ সালের ৯ সেপ্টেম্বর বাংলাদেশে প্রবেশ করেন। নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক শামীম আহমেদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবক স্বীকার করেছেন যে তিনি একজন রোহিঙ্গা নাগরিক। তিনি অবৈধভাবে অন্যের জাতীয় পরিচয়পত্রের তথ্য ব্যবহার করে বাংলাদেশি পাসপোর্ট সংগ্রহের চেষ্টা করছিলেন। ঘটনার পর আটক যুবককে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। ভুয়া পরিচয় ব্যবহার ও জালিয়াতির অভিযোগে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

নারায়ণগঞ্জে ভুয়া পরিচয়ে পাসপোর্ট করতে গিয়ে ধরা রোহিঙ্গা যুবক

প্রকাশের তারিখ : ১৩ জানুয়ারি ২০২৬

featured Image
ভুয়া জাতীয় পরিচয়পত্রের তথ্য ব্যবহার করে বাংলাদেশি পাসপোর্ট নেওয়ার চেষ্টা করতে গিয়ে নারায়ণগঞ্জে এক রোহিঙ্গা যুবক আটক হয়েছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে আবেদন যাচাইয়ের সময় তার পরিচয় নিয়ে সন্দেহ দেখা দিলে কর্তৃপক্ষ তাকে আটক করে। পাসপোর্ট আবেদনে ওই যুবক নিজেকে মো. জামাল শেখ পরিচয়ে উপস্থাপন করেন। আবেদনে তার পিতার নাম মো. মুন্নু শেখ, মাতার নাম রুনা বেগম এবং জন্ম তারিখ ২২ জুন ২০০২ উল্লেখ করা হয়। জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্মস্থান হিসেবে গোপালগঞ্জ জেলার তথ্য দেওয়া হয়। পাসপোর্ট অফিস সূত্রে জানা গেছে, আবেদন যাচাইয়ের সময় আবেদনকারীর চেহারার সঙ্গে জাতীয় পরিচয়পত্রে সংযুক্ত ছবির মিল না পাওয়ায় সন্দেহের সৃষ্টি হয়। পরে বায়োমেট্রিক ও ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষায় তার প্রকৃত পরিচয় ধরা পড়ে। ফিঙ্গারপ্রিন্ট যাচাইয়ে দেখা যায়, আবেদনকারীর তথ্য রোহিঙ্গা শরণার্থীদের ডাটাবেজে সংরক্ষিত রয়েছে। সেখানে তার প্রকৃত নাম রাইয়াস, পিতার নাম মো. আইয়ুব এবং জন্ম তারিখ ৫ জানুয়ারি ২০০১। সংশ্লিষ্ট নথি অনুযায়ী, তিনি ২০১৭ সালের ৯ সেপ্টেম্বর বাংলাদেশে প্রবেশ করেন। নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপপরিচালক শামীম আহমেদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবক স্বীকার করেছেন যে তিনি একজন রোহিঙ্গা নাগরিক। তিনি অবৈধভাবে অন্যের জাতীয় পরিচয়পত্রের তথ্য ব্যবহার করে বাংলাদেশি পাসপোর্ট সংগ্রহের চেষ্টা করছিলেন। ঘটনার পর আটক যুবককে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। ভুয়া পরিচয় ব্যবহার ও জালিয়াতির অভিযোগে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ