বি পি নিউজ ২৪

মুক্তারকান্দি আদর্শ হাই স্কুলে ষষ্ঠ–নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

মুক্তারকান্দি আদর্শ হাই স্কুলে ষষ্ঠ থেকে নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফল এবং ২০২৬ সালের এসএসসি (টেস্ট) নির্বাচনী পরীক্ষার ফল আজ প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল প্রকাশ অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষার্থীদের অভিভাবক ও বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তারকান্দি গ্রামের আমান উল্লাহ মেম্বার, হাজী বাচ্চু মেম্বার, আব্দুল কাদির মৃধা, মজিদ প্রান্তিকসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়া বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুজাউল্লাহ ও শিক্ষকবৃন্দও অনুষ্ঠানে অংশ নেন। ফলাফল ঘোষণার পর শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষা জীবনে আরও ভালো ফলাফল অর্জনের জন্য নিয়মিত অধ্যয়ন ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

মুক্তারকান্দি আদর্শ হাই স্কুলে ষষ্ঠ–নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

প্রকাশের তারিখ : ৩০ ডিসেম্বর ২০২৫

featured Image
মুক্তারকান্দি আদর্শ হাই স্কুলে ষষ্ঠ থেকে নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফল এবং ২০২৬ সালের এসএসসি (টেস্ট) নির্বাচনী পরীক্ষার ফল আজ প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল প্রকাশ অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষার্থীদের অভিভাবক ও বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তারকান্দি গ্রামের আমান উল্লাহ মেম্বার, হাজী বাচ্চু মেম্বার, আব্দুল কাদির মৃধা, মজিদ প্রান্তিকসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়া বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুজাউল্লাহ ও শিক্ষকবৃন্দও অনুষ্ঠানে অংশ নেন। ফলাফল ঘোষণার পর শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষা জীবনে আরও ভালো ফলাফল অর্জনের জন্য নিয়মিত অধ্যয়ন ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ