বি পি নিউজ ২৪

সহিংসতার কারণে ঢাকা আলিয়া থেকে বহিষ্কার ২১ আবাসিক শিক্ষার্থী

রাজধানীর সরকারি আলিয়া মাদ্রাসার হলে ঘুমন্ত আবাসিক ছাত্রদের উপর সংঘটিত হামলা, ভাঙচুর, লুটপাট ও সরকারি সম্পদের ক্ষতিসাধনের ঘটনায় প্রতিষ্ঠানটির দুই হলের ২১ জন আবাসিক শিক্ষার্থীকে ক্যাম্পাস ও হল থেকে বহিষ্কার করা হয়েছে। এর আগে গত ২৯/৯/২৩ রাত ৩ টায় আল্লামা কাশগরী রহঃ হল ও শহীদ ইব্রাহীম হলে রাতের অন্ধকারে ঘুমন্ত আবাসিক ছাত্রদের উপর এই হামলা সংঘটিত হয়েছে। ঘটনার তদন্ত কমিটি এই ঘটনাকে প্রতিষ্ঠানটির ইতিহাসের বর্বরতম সংঘটিত হামলা, ভাঙচুর, লুটপাট হিসেবে আখ্যায়িত করেছে। এছাড়াও গঠিত তদন্ত কমিটির রিপোর্ট ও শিক্ষক পরিষদের সিদ্ধান্ত মোতাবেক ঘটনা পরবর্তী আইন শৃঙ্খলা রক্ষা, ছাত্রদের নিরাপত্তা এবং হল ও শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা ক্রমে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে। বহিষ্কার হওয়া ছাত্ররা হলোঃ মোঃ নাইমুল ইসলাম মাইফুল, মোঃ আজিম উদ্দিন আল আযাদ, মোঃ মাসুম বিল্লাহ, মোঃ আহসানুল হক সাদ, হাসান আহমেদ (প্রিন্স হাসান), নাইম তালুকদার, রুবায়েত হোসাইন, মোঃ রফিকুল ইসলাম রফিক, আশরাফ সিদ্দিক নাহিন, মোঃ আল ইমরান রাজু, মোঃ আনিসুর রহমান, মোঃ মুজাহিদুল ইসলাম খান, মোঃ কাওসার হাবিব দুলাল, মোঃ রাকিব মোর্তজা, ইলিয়াস সর্দার, মোঃ জাবের, মোঃ লাবিদ, শোয়াইব মুহাম্মাদ সিফাতুল্লাহ, মোহাম্মদ শাওন, মোহাম্মদ হাসানুজ্জামান পিকে ও মোহাম্মদ আবির।

আপনার মতামত লিখুন

বি পি নিউজ ২৪

শুক্রবার, ২০ মার্চ ২০২৬

সহিংসতার কারণে ঢাকা আলিয়া থেকে বহিষ্কার ২১ আবাসিক শিক্ষার্থী

প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৩

featured Image
রাজধানীর সরকারি আলিয়া মাদ্রাসার হলে ঘুমন্ত আবাসিক ছাত্রদের উপর সংঘটিত হামলা, ভাঙচুর, লুটপাট ও সরকারি সম্পদের ক্ষতিসাধনের ঘটনায় প্রতিষ্ঠানটির দুই হলের ২১ জন আবাসিক শিক্ষার্থীকে ক্যাম্পাস ও হল থেকে বহিষ্কার করা হয়েছে। এর আগে গত ২৯/৯/২৩ রাত ৩ টায় আল্লামা কাশগরী রহঃ হল ও শহীদ ইব্রাহীম হলে রাতের অন্ধকারে ঘুমন্ত আবাসিক ছাত্রদের উপর এই হামলা সংঘটিত হয়েছে। ঘটনার তদন্ত কমিটি এই ঘটনাকে প্রতিষ্ঠানটির ইতিহাসের বর্বরতম সংঘটিত হামলা, ভাঙচুর, লুটপাট হিসেবে আখ্যায়িত করেছে। এছাড়াও গঠিত তদন্ত কমিটির রিপোর্ট ও শিক্ষক পরিষদের সিদ্ধান্ত মোতাবেক ঘটনা পরবর্তী আইন শৃঙ্খলা রক্ষা, ছাত্রদের নিরাপত্তা এবং হল ও শিক্ষাঙ্গনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা ক্রমে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে। বহিষ্কার হওয়া ছাত্ররা হলোঃ মোঃ নাইমুল ইসলাম মাইফুল, মোঃ আজিম উদ্দিন আল আযাদ, মোঃ মাসুম বিল্লাহ, মোঃ আহসানুল হক সাদ, হাসান আহমেদ (প্রিন্স হাসান), নাইম তালুকদার, রুবায়েত হোসাইন, মোঃ রফিকুল ইসলাম রফিক, আশরাফ সিদ্দিক নাহিন, মোঃ আল ইমরান রাজু, মোঃ আনিসুর রহমান, মোঃ মুজাহিদুল ইসলাম খান, মোঃ কাওসার হাবিব দুলাল, মোঃ রাকিব মোর্তজা, ইলিয়াস সর্দার, মোঃ জাবের, মোঃ লাবিদ, শোয়াইব মুহাম্মাদ সিফাতুল্লাহ, মোহাম্মদ শাওন, মোহাম্মদ হাসানুজ্জামান পিকে ও মোহাম্মদ আবির।

বি পি নিউজ ২৪

সম্পাদক ও প্রকাশক: আরিফুর রহমান
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত বি পি নিউজ